×

জাতীয়

নিখোঁজ শিশুকে উদ্ধার, পরিবারের কাছে দিলো লালবাগ থানা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ১০:১৮ পিএম

নিখোঁজ শিশুকে উদ্ধার, পরিবারের কাছে দিলো লালবাগ থানা

ছবি: সংগৃহীত

রাজধানীর লালবাগ থেকে নিখোঁজ হওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় আড়াই বছরের শিশু রাব্বি ইসলাম হাসিবকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে লালবাগ থানা পুলিশ।

বুধবার (২০ মে) সকাল ১১টায় তেজগাঁও শিল্পাঞ্চল থানার সহযোগিতায় বেগুনবাড়ি এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন. এম নাসিরুদ্দিন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিসি) মিডিয়া এন, এম নাসিরুদ্দিন ঘটনার বিষয় গণমাধ্যমকে অবগত করেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৫ মে) দুপুরে লালবাগ থানাধীন শেখ সাহেব বাজার রোডের বাসা থেকে নিখোঁজ হয় আড়াই বছর বয়সী শিশু রাব্বি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে ওই দিনই লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

জিডির পরপরই শিশুটিকে উদ্ধারে মাঠে নামে লালবাগ থানা পুলিশের একটি বিশেষ টিম। ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, তথ্য-প্রযুক্তির ব্যবহার এবং স্থানীয় সূত্রের দেওয়া তথ্যের ভিত্তিতে শিশুটির অবস্থান শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় গত বুধবার রাজধানীর বেগুনবাড়ি এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে সুস্থ ও নিরাপদ অবস্থায় উদ্ধার করে পুলিশ।

লালবাগ থানা পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত শিশু রাব্বি বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তরের কাজ চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খুমেকে আগুন ও রোগীর মৃত্যুতে তদন্ত কমিটি গঠন

খুমেকে আগুন ও রোগীর মৃত্যুতে তদন্ত কমিটি গঠন

বগুড়ায় বিএনপি নেতাসহ আটজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

বগুড়ায় বিএনপি নেতাসহ আটজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

দুই বিশ্বকাপ জয়ীকে নিয়ে সুইজারল্যান্ডের স্কোয়াড ঘোষণা

দুই বিশ্বকাপ জয়ীকে নিয়ে সুইজারল্যান্ডের স্কোয়াড ঘোষণা

ছাত্রের খাতা লিখছিলেন শিক্ষকরা, হাতেনাতে আটক ৩

ছাত্রের খাতা লিখছিলেন শিক্ষকরা, হাতেনাতে আটক ৩

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App