×

জাতীয়

দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ১০:৪৩ পিএম

দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

ছবি : সংগৃহীত

দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। বুধবার (২০ মে) রাত ৯টায় দেশে ১৭ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

রাত পৌনে ১০টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, এটিই দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড।

তবে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) সূত্রে জানা গেছে, ওই সময় ৪৯৯ মেগাওয়াট লোডশেডিংও ছিল।

এর আগে দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল ১৬ হাজার ৭৯৪ মেগাওয়াট। সেই রেকর্ডটি গড়ে ওঠে ২০২৫ সালের ২৩ জুলাই।

গরমের তীব্রতা বৃদ্ধি ও বিদ্যুতের চাহিদা বাড়ার মধ্যেই নতুন এই রেকর্ড অর্জিত হলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অর্থনীতিতে গতি ফেরাতে তিন খাতে সংস্কারে জোর বিশ্বব্যাংকের

অর্থনীতিতে গতি ফেরাতে তিন খাতে সংস্কারে জোর বিশ্বব্যাংকের

চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

নীতিমালার আওতায় দেয়া হবে অটোরিকশা চলাচলের অনুমতি : সড়কমন্ত্রী

নীতিমালার আওতায় দেয়া হবে অটোরিকশা চলাচলের অনুমতি : সড়কমন্ত্রী

ঢাকার ১৮ সাব-রেজিস্ট্রার বদলি

ঢাকার ১৮ সাব-রেজিস্ট্রার বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App