×

জাতীয়

অটোরিকশা মহানগরের বাইরে নেওয়ার চিন্তা করছে সরকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৮:৩৬ পিএম

অটোরিকশা মহানগরের বাইরে নেওয়ার চিন্তা করছে সরকার

ছবি : সংগৃহীত

ব্যাটারিচালিত অটোরিকশাগুলো মহানগর এলাকার বাইরে সরিয়ে নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই পদক্ষেপে নতুন করে বেকারত্ব তৈরি হবে না, বরং ট্রাফিক ব্যবস্থার উন্নতি ঘটবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশে রাতারাতি হাজার হাজার ব্যাটারিচালিত রিকশা রাস্তায় নেমে গেছে। বেকারত্ব ও মানবিক দিক বিবেচনা করে এদের রাতারাতি উচ্ছেদ করা কঠিন।’ 

অন্তর্বর্তী সরকারের সময়েও নিয়ন্ত্রণের চেষ্টা হয়েছিল উল্লেখ করে তিনি জানান, ‘অটোরিকশাচালকদের পুনর্বাসন না করে বেকার বানালে বড় সমস্যা হবে। তাই সরকার তাদের মহানগরের বাইরে অন্যভাবে পুনর্বাসনের চেষ্টা করছে, যাতে বেকারত্বও সৃষ্টি না হয়, ট্রাফিক ব্যবস্থাও সচল থাকে।’

ট্রাফিক ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রয়োগের কথা তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এআই-চালিত ট্রাফিক নিয়ন্ত্রণ ইতোমধ্যে শুরু হয়েছে এবং এর সুফল জনগণ পেতে শুরু করেছে। তিনি জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও বুয়েট বিশেষজ্ঞদের যৌথ প্রচেষ্টায় এ প্রযুক্তি তৈরি হচ্ছে; আগামী কয়েক মাসের মধ্যেই ঢাকার যানজটে দৃশ্যমান পরিবর্তন আসবে।’ 

ডিজিটাল পদ্ধতিতে স্বয়ংক্রিয় মামলা হওয়ায় রাতের বেলাতেও চালকদের সিগন্যাল মানার প্রবণতা বেড়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এই আন্দোলন ঈদের পরের আন্দোলন নয়: জামায়াত আমির

এই আন্দোলন ঈদের পরের আন্দোলন নয়: জামায়াত আমির

বয়স লুকাতে চান না শবনম ফারিয়া, উপভোগ করতে চান প্রতিটি সময়

বয়স লুকাতে চান না শবনম ফারিয়া, উপভোগ করতে চান প্রতিটি সময়

সন্ত্রাসবিরোধী আইনে  সিফাত আব্দুল্লাহকে গ্রেপ্তার, এইচআরএসএসের নিন্দা

সন্ত্রাসবিরোধী আইনে সিফাত আব্দুল্লাহকে গ্রেপ্তার, এইচআরএসএসের নিন্দা

‘গুপ্ত’ বেশে স্বৈরাচার অরাজকতা উসকে দিচ্ছে কি না, প্রশ্ন প্রধানমন্ত্রীর

‘গুপ্ত’ বেশে স্বৈরাচার অরাজকতা উসকে দিচ্ছে কি না, প্রশ্ন প্রধানমন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App