×

জাতীয়

আদাবরে অভিযানে হামলা

ওসি-এসআই আহত, গুলিবিদ্ধ দুই ছিনতাইকারী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৭:১৪ পিএম

ওসি-এসআই আহত, গুলিবিদ্ধ দুই ছিনতাইকারী

ছবি : সংগৃহীত

রাজধানীর আদাবর এলাকায় ছিনতাইকারী চক্রের আস্তানায় অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম এবং এক উপ-পরিদর্শক (এসআই)। এ সময় আত্মরক্ষার্থে পুলিশের ছোড়া গুলিতে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হন।

ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে আদাবরের বুড়িগঙ্গা পেট্রোল পাম্পসংলগ্ন বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

ওসি মো. জাহিদুল ইসলামের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে কলটি রিসিভ করেন এসআই আব্দুল্লাহ। তিনি জানান, বেড়িবাঁধ এলাকায় সক্রিয় একটি ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রেপ্তারে পুলিশ অভিযান পরিচালনা করছিল।

অভিযানের একপর্যায়ে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে ওসি মো. জাহিদুল ইসলামসহ দুই পুলিশ সদস্য আহত হন। বর্তমানে অভিযান চলমান রয়েছে।

মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা বলেন, হামলার মুখে আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হন।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, আদাবর থানা পুলিশ বেড়িবাঁধ এলাকার একটি কক্ষে অভিযান চালায়। সেখানে অবস্থানরত ছিনতাইকারীরা পুলিশের ওপর হামলা চালালে আদাবর থানার ওসি এবং একজন এসআই আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালায়। এতে চোরা রুবেল ও কানা আমির নামে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হন।

তিনি আরো জানান, এ ঘটনায় মোট চারজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন- চোরা রুবেল, কানা আমির, কাশেম ও জয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্ত্রীর মরদেহ উদ্ধার, ফ্ল্যাটেই ছিলেন এমপি গাজী নজরুল

স্ত্রীর মরদেহ উদ্ধার, ফ্ল্যাটেই ছিলেন এমপি গাজী নজরুল

‘গাজী নজরুল জামায়াতের কেউ নন, স্ত্রীর মৃত্যুর তদন্তের দায়িত্ব সরকারের’

‘গাজী নজরুল জামায়াতের কেউ নন, স্ত্রীর মৃত্যুর তদন্তের দায়িত্ব সরকারের’

অস্কারে যাওয়ার লড়াইয়ে বাংলাদেশের যে পাঁচ সিনেমা

অস্কারে যাওয়ার লড়াইয়ে বাংলাদেশের যে পাঁচ সিনেমা

দুপুরে স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল

দুপুরে স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App