প্রিন্ট: ১৮ জুন ২০২৬, ০৫:১৭ পিএম
আরো পড়ুন
দেশের ৮ জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৪:৫৬ পিএম
ছবি: সংগৃহীত
দেশের আট জেলায় আজ রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বুধবার (১৭ জুন) বিকেল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টোগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পূর্ব/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন