×

জাতীয়

স্পিকারের-ইউএন উইমেন প্রতিনিধির সাক্ষাৎ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৭:২০ পিএম

স্পিকারের-ইউএন উইমেন প্রতিনিধির সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে জাতিসংঘের সহযোগী সংস্থা 'ইউএন উইমেন'-এর বাংলাদেশ প্রতিনিধি গীতাঞ্জলি সিংহের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (১৭ জুন) স্পিকারের কার্যালয়ে তারা সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎ অনুষ্ঠানে স্পিকার ইউএন উইমেন-এর প্রতিনিধি দলকে জানান বর্তমানে জাতীয় সংসদে নারীদের প্রতিনিধিত্ব যেভাবে বেড়েছে, তেমনিভাবে রাজনৈতিক দলসহ দেশের সব সেক্টরে নারীদের অংশগ্রহণ বেড়ে চলেছে।

স্পিকার বলেন, ‘বাংলাদেশের গার্মেন্টস সেক্টরসহ সব ক্ষেত্রে নারীদের অবদান অনস্বীকার্য। জাতীয় সংসদে ৫০ জন সংরক্ষিত আসনে মনোনীত নারী সদস‌্যদের মধ্যে ৪৯ জন বাজেট অধিবেশন থেকে অংশগ্রহণ শুরু করেন। ডাক্তার, অর্থনীতিবিদ, প্রকৌশলী, আইনজীবীসহ বিভিন্ন পেশার নারী সংসদ সদস্যরা বাংলাদেশের জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন। নারী ও শিশুদের প্রতি যে কোনো সহিংসতা বর্তমান সরকার সর্বোচ্চ সংবেদনশীলতার সঙ্গে দেখছে। এ প্রসঙ্গে স্পিকার আলোচিত শিশু রামিসা হত্যার বিচার এক মাসের মধ্যে সম্পন্ন হওয়ার দৃষ্টান্ত তুলে ধরেন।’

অসচ্ছল পরিবারের নারীদের ক্ষমতায়নে বর্তমান সরকারের গৃহিণীদের মাঝে ফ‌্যামিলি কার্ড বিতরণ, কৃষক কার্ড প্রদান ইত‌্যাদি কর্মসূচির কথা তুলে ধরে স্পিকার বলেন, ‘এইসব উন্নয়ন কার্যক্রমের মাধ‌্যমে নারীর ক্ষমতায়ন নিশ্চত হবে।’

বাংলাদেশের বর্তমান সরকার নারী অধিকার সুরক্ষা, জেন্ডার সমতা, নারীর ক্ষমতায়ন, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, নারী ও শিশুদের ন‌্যায় বিচার প্রাপ্তি নিশ্চিতকরণ, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি, অর্ন্তভূক্তিমূলক গণতন্ত্র ইত‌্যাদি সূচকে দক্ষিণ এশিয়ায় অনেক দেশ থেকে বাংলাদেশ এগিয়ে রয়েছে বলে ইউএন উইমেন বাংলাদেশ প্রতিনিধি গীতাঞ্জলী সিংহ স্পিকারকে অবহিত করেন।

বৈঠকে অন‌্যান‌্যদের মধ্যে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব‌্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া ও ইউএন উইমেনের বাংলাদেশ ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ নবনিতা সিনহা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে জেডিপির তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে জেডিপির তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল

‘বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী হাসিনাকে ফেরানোর দায়িত্ব ভারত সরকারের’

‘বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী হাসিনাকে ফেরানোর দায়িত্ব ভারত সরকারের’

চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে পরকীয়ার কথা স্বীকার করলেন এনভিডিয়া সিইও

চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে পরকীয়ার কথা স্বীকার করলেন এনভিডিয়া সিইও

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি ইস্যুতে কী করবে সরকার

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি ইস্যুতে কী করবে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App