মির্জা আব্বাসকে নিয়ে রেল প্রতিমন্ত্রীর পোস্ট
কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৩:৪৯ পিএম
ছবি: সংগৃহীত
দেশবাসীর আন্তরিক দোয়া ও শুভকামনায় ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস আগের চেয়ে অনেকটাই সুস্থ রয়েছেন বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
রোববার (২১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।
পোস্টে তিনি লিখেছেন, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, ঢাকা-৮ আসনের মাননীয় সংসদ সদস্য ও মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জনাব মির্জা আব্বাস দেশবাসীর আন্তরিক দোয়া ও শুভকামনায় আগের তুলনায় অনেক সুস্থ রয়েছেন।
তার সুস্থতা কামনায় যারা দোয়া করেছেন, তাঁদের সকলের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
পোস্টে তিনি আরো লিখেছেন, ‘ইনশাআল্লাহ, পূর্ণ সুস্থতা লাভ করে তিনি অচিরেই পুনরায় জনগণের মাঝে ফিরে এসে দেশ ও জনগণের কল্যাণে তার দায়িত্ব ও কার্যক্রম যথারীতি অব্যাহত রাখবেন। মহান আল্লাহ তাআলার নিকট তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছি।’
