×

জাতীয়

আদ্‌-দ্বীনের হাসপাতালের কার্যক্রম দ্রুত স্বাভাবিক করার আহ্বান গণস্বাস্থ্যের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৪:০০ পিএম

আদ্‌-দ্বীনের হাসপাতালের কার্যক্রম দ্রুত স্বাভাবিক করার আহ্বান গণস্বাস্থ্যের

ছবি: সংগৃহীত

আদ্‌-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধ থাকায় সাধারণ ও স্বল্প আয়ের মানুষ সাশ্রয়ী মূল্যের চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। 

হাসপাতালটির প্রতি সংহতি প্রকাশ করে প্রতিষ্ঠানটি জানায়, জনস্বার্থে রোগীবান্ধব এই হাসপাতালের কার্যক্রম আইনসংগত উপায়ে অতি দ্রুত স্বাভাবিক করা প্রয়োজন।

রোববার (২২ জুন) গণস্বাস্থ্য কেন্দ্রের চেয়ারপার্সন শিরীন পারভিন হকের স্বাক্ষরিত এক চিঠিতে এ সংহতি প্রকাশ করা হয়।

চিঠিতে বলা হয়, আদ্‌-দ্বীন হাসপাতাল দীর্ঘদিন ধরে সীমিত ও স্বল্প আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। প্রতিষ্ঠানটির মাধ্যমে লাখো দরিদ্র ও নিম্নবিত্ত মানুষ স্বল্প খরচে চিকিৎসাসেবা পেয়েছেন। সম্প্রতি হাসপাতালটিতে ঘটে যাওয়া একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে সরকার মগবাজারে অবস্থিত আদ্‌-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম বন্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছে, তা অত্যন্ত দুঃখজনক এবং সুবিবেচিত নয় বলে মনে করে গণস্বাস্থ্য কেন্দ্র।

চিঠিতে আরও বলা হয়, দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসাসেবায় নিয়োজিত আদ্‌-দ্বীন হাসপাতালের এই কঠিন সময়ে গণস্বাস্থ্য কেন্দ্র তাদের পাশে রয়েছে। সংশ্লিষ্ট সব পক্ষ প্রজ্ঞা, সহনশীলতা ও দূরদর্শিতার মাধ্যমে চলমান অচলাবস্থা নিরসনে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করা হয়।

গণস্বাস্থ্য কেন্দ্রের মতে, সীমিত আয়ের মানুষের জন্য একটি রোগীবান্ধব প্রতিষ্ঠান হিসেবে আদ্‌-দ্বীন হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম পুনরায় দ্রুত চালু হওয়া প্রয়োজন। 

চিঠিতে একইসঙ্গে গরিব মানুষের চিকিৎসাসেবার ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘রাজনৈতিক কারণে দায়ের ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার’

আইনমন্ত্রী ‘রাজনৈতিক কারণে দায়ের ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার’

মামুনুল হককে নিয়ে সংসদে দেওয়া বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

মামুনুল হককে নিয়ে সংসদে দেওয়া বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

বাস চাপায় প্রাণ গেলো ট্রাক চালকের

বাস চাপায় প্রাণ গেলো ট্রাক চালকের

ফুটওভার ব্রিজ থাকলেও হচ্ছে না ব্যবহার

ফুটওভার ব্রিজ থাকলেও হচ্ছে না ব্যবহার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App