×

জাতীয়

প্রধানমন্ত্রীর প্রথম রাষ্ট্রীয় সফরে সঙ্গী যারা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৪:২৩ পিএম

প্রধানমন্ত্রীর প্রথম রাষ্ট্রীয় সফরে সঙ্গী যারা

ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়েছেন তারেক রহমান। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দুই দিনের এ সফরকে ঘিরে শুধু ঢাকা ও কুয়ালালামপুরেই নয়, প্রবাসী বাংলাদেশি ও ব্যবসায়ী মহলেও আগ্রহ তৈরি হয়েছে। গুরুত্বপূর্ণ এ সফরে কারা প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন, তা নিয়েও আলোচনা রয়েছে।

রোববার (২১ জুন) দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জোবাইদা রহমান। এ ছাড়া পররাষ্ট্র, প্রবাসী কল্যাণ, অর্থনীতি, জ্বালানি, শিক্ষা ও তথ্যপ্রযুক্তিসহ গুরুত্বপূর্ণ খাতের দায়িত্বে থাকা আটজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা সফরসঙ্গী হয়েছেন।

এ সফরে দুই দেশের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা করা হচ্ছে। বিশেষ করে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করা, অনিয়মিত কর্মীদের বৈধকরণ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং শিক্ষা সহযোগিতা সফরের প্রধান আলোচ্য বিষয় হিসেবে গুরুত্ব পাচ্ছে।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, শিক্ষা ও প্রবাসী কল্যাণবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, পররাষ্ট্র ও দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

এ ছাড়া প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বিনিয়োগ ও পুঁজিবাজার) তানভীর গনি এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনও সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রতিনিধিদলের গঠন থেকেই স্পষ্ট যে এ সফরে শ্রমবাজার, বিনিয়োগ, বাণিজ্য, জ্বালানি সহযোগিতা ও প্রযুক্তিনির্ভর অর্থনৈতিক অংশীদারত্বের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাচ্ছে।

মালয়েশিয়া সফর শেষে সোমবার কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। ২৩ থেকে ২৬ জুন পর্যন্ত চীন সফরকালে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক এবং চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।

এরই মধ্যে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত হয়েছে কুয়ালালামপুর। শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনায় বাংলাদেশের জাতীয় পতাকার পাশাপাশি মালয়েশিয়ার পতাকা শোভা পাচ্ছে। এটিকে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি

নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি

একদিনে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

একদিনে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

বাংলাদেশকে উড়িয়ে অস্ট্রেলিয়ার প্রতিশোধ

বাংলাদেশকে উড়িয়ে অস্ট্রেলিয়ার প্রতিশোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App