×

জাতীয়

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৬:০৮ পিএম

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

ছবি : সংগৃহীত

সারা দিনের ভ্যাপসা গরম ও অস্বস্তিকর আবহাওয়ার পর বিকালে রাজধানীতে স্বস্তির বৃষ্টি হয়েছে। বৃষ্টির ফলে তাপমাত্রা কিছুটা কমে আসায় নগরবাসী স্বস্তি পেলেও অফিস ছুটির সময়ে রাস্তায় বের হওয়া মানুষের ভোগান্তি বেড়েছে।

রোববার (২১ জুন) বিকাল সাড়ে ৪টা থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়। ধানমন্ডি, কলাবাগান, ফার্মগেট, বাংলামোটরসহ বিভিন্ন এলাকা থেকে বৃষ্টির খবর পাওয়া গেছে।

বৃষ্টির কারণে অনেক সড়কে যানবাহনের গতি কমে যায়। অফিস শেষে ঘরে ফেরা কর্মজীবী মানুষ ও পথচারীদের অনেকেই বৃষ্টিতে আটকা পড়ে। বিভিন্ন এলাকায় যানজটও দেখা দেয়।

এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়, আজ সকাল ৯টা থেকে আগামী মঙ্গলবার সকাল ৯টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।

এছাড়া সোমবার সকাল ৯টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীর বাইরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার সুযোগ নেই

আইনমন্ত্রী রাজধানীর বাইরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার সুযোগ নেই

কত নম্বরে হবে বিসিএস ভাইভা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

কত নম্বরে হবে বিসিএস ভাইভা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

অপহরণের পর শিশু হত্যা: বগুরায় ৫ জনের মৃত্যুদণ্ড

অপহরণের পর শিশু হত্যা: বগুরায় ৫ জনের মৃত্যুদণ্ড

পুলিশের চিরুনি অভিযান, গ্রেপ্তার ১৯

পুলিশের চিরুনি অভিযান, গ্রেপ্তার ১৯

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App