×

জাতীয়

অবৈধ জমি দখলমুক্ত করতে মতিঝিলে রাজউকের অভিযান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০২:৪৫ পিএম

অবৈধ জমি দখলমুক্ত করতে মতিঝিলে রাজউকের অভিযান

ছবি: সংগৃহীত

রাজধানীর মতিঝিলের মধুমিতা সিনেমা হলের পেছনে প্রায় এক একর জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

বৃহস্পতিবার (২৫ জুন)  দুপুরে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে রাজউক।

রাজউক জানায়, এই জমিটির আনুমানিক বাজারমূল্য প্রায় ২০০ কোটি টাকা। দীর্ঘদিন যাবৎ একটি পরিবহন কোম্পানি অবৈধভাবে জমিটি দখল করে ব্যবহার করে আসছিল এবং দখল বজায় রাখার উদ্দেশ্যে আদালতে মামলা দায়ের করে। পরবর্তীতে আদালতের রায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুকূলে প্রদান করা হলে, সেই রায়ের আলোকে আজ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়। 

অভিযানের মাধ্যমে অবৈধ দখলমুক্ত করে জমিটির দখল পুনরুদ্ধার করা হচ্ছে। এই স্থানে মতিঝিল পার্ক নামে একটি নান্দনিক উন্মুক্ত স্থান উন্নয়ন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা রাজধানীর পরিবেশগত ভারসাম্য রক্ষা ও নাগরিকদের বিনোদন সুবিধা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

রাজউক কর্তারা জানিয়েছেন, এ ধরনের অবৈধ দখল উচ্ছেদে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংবিধান সংশোধন কমিটিকে ‘আমরা-মামুরা’: হাসনাত

সংবিধান সংশোধন কমিটিকে ‘আমরা-মামুরা’: হাসনাত

পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তার রদবদল

পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তার রদবদল

একলাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

একলাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

‘নিরাপত্তা দিতে ব্যর্থ হলে সেই সরকারের প্রয়োজন নেই’

‘নিরাপত্তা দিতে ব্যর্থ হলে সেই সরকারের প্রয়োজন নেই’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App