কাল যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৩:৫০ পিএম
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের পাগলা রেলওয়ে স্টেশনের নির্মাণাধীন ৭ নম্বর সেতুর পাশে গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজের জন্য সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (২৫ জুন) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল শুক্রবার (২৬ জুন) দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা ফতুল্লা, এনায়েতনগর, কাশিপুর, মুক্তারপুর, মুন্সিগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সংশ্লিষ্ট এলাকার আশপাশের অঞ্চলে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
