×

জাতীয়

তিয়েনআনমেন স্কয়ারে বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৯:২৯ এএম

তিয়েনআনমেন স্কয়ারে বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ছবি: সংগৃহীত

চীন সফরের অংশ হিসেবে বেইজিংয়ের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত 'মনুমেন্ট টু দ্য পিপলস হিরোজ' স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দেশটির বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২৬ জুন) চীনের স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে চীনের বিপ্লবী বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এ পুষ্পস্তবক অর্পণ করেন। 

এ সময় বাংলাদেশ ও চীনের জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং বিউগলে শ্রদ্ধার সুর বাজানো হয়। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে চীনের বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন- তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী, তথ্য ও সম্প্রচারমন্ত্রী, পানিসম্পদমন্ত্রী, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা এবং অতিরিক্ত প্রেস সচিব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ত্যাগ, শোক ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক, পবিত্র আশুরার ইতিহাস

ত্যাগ, শোক ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক, পবিত্র আশুরার ইতিহাস

আজ পবিত্র আশুরা

আজ পবিত্র আশুরা

মাদক ব্যবসায়ী থাকবে, নাকি আপনি ওসি থাকবেন?

এমপি মনিরুল মাদক ব্যবসায়ী থাকবে, নাকি আপনি ওসি থাকবেন?

ট্রেনের ইঞ্জিনে অভিনব উপায়ে গাঁজা পাচার, চালক আটক

ট্রেনের ইঞ্জিনে অভিনব উপায়ে গাঁজা পাচার, চালক আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App