রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী, নেতাকর্মীদের কড়া বার্তা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০২:৪৬ পিএম
ছবি: সংগৃহীত
মালয়েশিয়া ও চীন সফর শেষে বেইজিং থেকে সরাসরি রাতে রাজধানী ঢাকায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে তার আগমন উপলক্ষে কোনো ধরনের শোডাউন বা র্যালি না করার নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার (২৬ জুন) রাত ৮টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীর পৌঁছার কথা।
এদিকে, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে দলের মহাসচিব, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি সিনিয়র নেতা, মন্ত্রী, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থাকবেন।
তবে তার সফর এবং দেশে ফেরা নিয়ে কোনো ধরণের শোডাউন বা র্যালি না করার নির্দেশনা দেয়া হয়েছে।
চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে দুদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক দুটি চুক্তি ও ১৩টি সমঝোতা স্মারক সই হয়।
অন্যদিকে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে ৩ চুক্তি ও একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।
