×

জাতীয়

হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়ালো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৫:২২ পিএম

হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়ালো

ফাইল ছবি

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০২ জনে।

শুক্রবার (২৬ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৮টা থেকে শুক্রবার (২৬ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে সন্দেহজনক হামের উপসর্গে চার শিশুর মৃত্যু হয়েছে।

একই সময়ে ৮৬৯ শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ ছাড়া পরীক্ষায় ১০৭ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ৯৩ শিশুর মৃত্যু হয়েছে। আর নিশ্চিত ও সন্দেহজনক—উভয় মিলিয়ে হাম ও হামের উপসর্গে মোট ৭০২ শিশুর মৃত্যু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাদাম বিক্রির জীবন থেকে স্কুলের আঙিনায় ৮ বছরের হাসান

বাদাম বিক্রির জীবন থেকে স্কুলের আঙিনায় ৮ বছরের হাসান

শ্রমিকদের খোঁজ নিতে কারখানা পরিদর্শনে এমপি ফজলুল হক মিলন

শ্রমিকদের খোঁজ নিতে কারখানা পরিদর্শনে এমপি ফজলুল হক মিলন

পোশাক শ্রমিকদের আন্দোলনে তিন মামলায় কারাগারে ২৬

পোশাক শ্রমিকদের আন্দোলনে তিন মামলায় কারাগারে ২৬

ঘূর্ণিঝড় ‘মুরাসু’ উপকূলে আঘাত হানতে পারে আজ রাতেই

ঘূর্ণিঝড় ‘মুরাসু’ উপকূলে আঘাত হানতে পারে আজ রাতেই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App