×

জাতীয়

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬০০ কেজি আম উপহার পাঠাল সরকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০২:২৯ পিএম

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬০০ কেজি আম উপহার পাঠাল সরকার

ছবি : সংগৃহীত

ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা এবং রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ৬০০ কেজি হাড়িভাঙা ও আম্রপালি জাতের আম পাঠিয়েছে বাংলাদেশ সরকার।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ১২০টি কার্টনে আমভর্তি একটি কাভার্ডভ্যান ভারতের আগরতলা স্থলবন্দরে পৌঁছায়। আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট সুয়েব ট্রেড ইন্টারন্যাশনাল আমগুলোর কাস্টমস ক্লিয়ারিংয়ের কাজ সম্পন্ন করে।

স্থলবন্দর সংশ্লিষ্টরা জানান, দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের অংশ হিসেবে প্রতিবছরই বাংলাদেশ সরকার ত্রিপুরার মুখ্যমন্ত্রী ও রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য মৌসুমি আম উপহার পাঠায়। একইভাবে ত্রিপুরা রাজ্য সরকারও বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য তাদের বিখ্যাত ‘কুইন’ জাতের আনারস উপহার হিসেবে পাঠিয়ে থাকে।

আরো পড়ুন : সীমান্তে শূন্যরেখায় মিললো নারীর মরদেহ

এবার পাঠানো ৬০০ কেজি হাড়িভাঙা ও আম্রপালি জাতের আম আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের মাধ্যমে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা এবং রাজ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়া হবে।

সুয়েব ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী রাজীব ভূঁইয়া বলেন, উপহারের আমগুলোর কাস্টমস ক্লিয়ারিং সম্পন্ন করে সেগুলো বাংলাদেশ সহকারী হাইকমিশনের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকেই নির্ধারিত ব্যক্তিদের মধ্যে আম বিতরণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে সিলেটের যুবক নিহত

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে সিলেটের যুবক নিহত

‘রোহিঙ্গারা রোহিঙ্গাই, বাঙালি নয়’

মিয়ানমারকে ঢাকা ‘রোহিঙ্গারা রোহিঙ্গাই, বাঙালি নয়’

চাকরিজীবীদের জন্য সুখবর, সামনে ৬ দিন সরকারি ছুটি

চাকরিজীবীদের জন্য সুখবর, সামনে ৬ দিন সরকারি ছুটি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App