×

জাতীয়

হামের উপসর্গে একদিনে আরো ৫ জনের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৪:৩৫ পিএম

হামের উপসর্গে একদিনে আরো ৫ জনের মৃত্যু

ফাইল ছবি

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১০৭ জন।

শুক্রবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে ৯৬৮ জন এবং গত ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩ হাজার ৯৬১ জনে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে শনাক্ত হয়েছে ১৩৯ জন, গত ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৪২৫ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৭ হাজার ২৬২ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮৩ হাজার ৫৪৩ জন। গত ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে ৬৩৬ শিশুর। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত নিশ্চিত হামে ৯৩ জনের মৃত্যু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সোনারগাঁওয়ে ১০ টাকা চাঁদা না পেয়ে হত্যা, প্রধান আসামী শাহিন গ্রেপ্তার

সোনারগাঁওয়ে ১০ টাকা চাঁদা না পেয়ে হত্যা, প্রধান আসামী শাহিন গ্রেপ্তার

মির্জাগঞ্জে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

মির্জাগঞ্জে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

দুই পক্ষের মধ্যে সংঘর্ষের শঙ্কা, জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারী দুই পক্ষের মধ্যে সংঘর্ষের শঙ্কা, জলঢাকায় ১৪৪ ধারা জারি

১১ বছর ধরে শরীরে রোগ নিয়ে ঘুরছেন দিলজিৎ!

১১ বছর ধরে শরীরে রোগ নিয়ে ঘুরছেন দিলজিৎ!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App