×

জাতীয়

বেতন-ভাতা ছাড়াও এক কোটি টাকা ‘বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন আযমী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৬:৪৬ পিএম

বেতন-ভাতা ছাড়াও এক কোটি টাকা ‘বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন আযমী

ছবি : সংগৃহীত

গত ১৭ বছরে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীতে বঞ্চনা, অবিচার ও প্রতিহিংসার শিকার হিসেবে বিবেচিত কর্মকর্তাদের স্বাভাবিক অবসর ও ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাদের মধ্যে রয়েছেন জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহিল আমান আযমী। তিনি বকেয়া বেতন-ভাতার পাশাপাশি এক কোটি টাকার ‘বিশেষ আর্থিক প্রণোদনা’ও পাবেন।

গত বুধবার (১ জুলাই) প্রতিরক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। এতে ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়ে অবসরপ্রাপ্ত, অপসারণকৃত, অব্যাহতিপ্রাপ্ত ও বরখাস্ত হওয়া ১৫০ জন সামরিক কর্মকর্তাকে বিভিন্ন সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর ১১৫ জন, নৌবাহিনীর ২১ জন এবং বিমানবাহিনীর ১৪ জনসহ মোট ১৫০ জন কর্মকর্তাকে স্বাভাবিক অবসর/ভূতাপেক্ষ পদোন্নতিসহ স্বাভাবিক অবসর, অকালীন (বাধ্যতামূলক) অবসর ও পদোন্নতি প্রদান করা হবে। পাশাপাশি বিধি মোতাবেক বকেয়া বেতন-ভাতা এবং প্রযোজ্য ক্ষেত্রে আর্থিক ও আনুষঙ্গিক সুবিধা (যার জন্য যেটি প্রযোজ্য- বিশেষ আর্থিক প্রণোদনা) প্রদান করা হবে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমীকে ২০০৯ সালের ২৪ জুন অকালীন (বাধ্যতামূলক) অবসরে পাঠানো হয়। পরে তাকে ২০১১ সালের ২৬ ডিসেম্বর মেজর জেনারেল পদে ভূতাপেক্ষ পদোন্নতি এবং ২০১৪ সালের ২৬ ডিসেম্বর লেফটেন্যান্ট জেনারেল পদে অবসরপূর্ব পদোন্নতি দিয়ে বয়সসীমা শেষে স্বাভাবিক অবসর দেওয়া হয়।

তিনি ব্রিগেডিয়ার জেনারেল পদে বকেয়া বেতন-ভাতার পাশাপাশি মেজর জেনারেল পদে নির্দিষ্ট মেয়াদের বকেয়া বেতন-ভাতাও পাবেন। একই সঙ্গে বিধি মোতাবেক অন্যান্য আর্থিক ও আনুষঙ্গিক সুবিধা পাওয়ার কথাও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর পাশাপাশি তাকে বিশেষ আর্থিক প্রণোদনা হিসেবে এক কোটি টাকা প্রদান করা হবে বলে জানানো হয়েছে। বয়স ও যোগ্যতা সাপেক্ষে তাকে যেকোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পদায়নের সুযোগের কথাও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

অবসর ও ভূতাপেক্ষ পদোন্নতি এবং আর্থিক সুবিধাপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের পূর্ণাঙ্গ তালিকা আলাদাভাবে প্রকাশ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App