×

জাতীয়

টানা বর্ষণে হওয়া জলাবদ্ধতা নিরসনে মাঠে ডিএসসিসি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৪:৪৩ পিএম

টানা বর্ষণে হওয়া জলাবদ্ধতা নিরসনে মাঠে ডিএসসিসি

ছবি : সংগৃহীত

টানা ভারী বর্ষণে রাজধানীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হওয়া জলাবদ্ধতা ও যানজট নিরসনে ভোর থেকেই মাঠে কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। রোববার (১২ জুলাই) দুপুরে নীলক্ষেত এলাকায় উপড়ে পড়া একটি গাছ অপসারণ করে সড়ক সচল করার কার্যক্রম সরেজমিনে তদারকি করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুস সালাম।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, রাজধানীতে সর্বশেষ ছয় ঘণ্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মাসের সর্বোচ্চ। একই সঙ্গে সারাদিন ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি।

জলাবদ্ধতা দ্রুত কমাতে কমলাপুরের দুটি এবং ধোলাইখালের একটি উচ্চক্ষমতাসম্পন্ন পাম্প চালু করে পানি নিষ্কাশনের কাজ শুরু হয়েছে। পাশাপাশি রাস্তার ড্রেন ও নিষ্কাশন মুখ পরিষ্কারে ডিএসসিসির ইমারজেন্সি রেসপন্স টিম ভোর থেকেই কাজ করছে।

দুপুর সাড়ে ১২টার দিকে নীলক্ষেতসংলগ্ন আজিমপুরে ইডেন কলেজের ২ নম্বর গেটের বিপরীতে একটি বড় গাছ উপড়ে পড়ে সড়ক বন্ধ হয়ে যায়। খবর পেয়ে প্রশাসক আবদুস সালাম ঘটনাস্থলে পৌঁছে হাঁটু পানিতে নেমে অপসারণ কার্যক্রম তদারকি করেন। তাঁর নির্দেশনায় বেলা ১টার মধ্যেই গাছটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

সকাল থেকেই প্রশাসক রাজধানীর প্রধান সড়ক ও অলিগলির পানি নিষ্কাশন কার্যক্রম পরিদর্শন করছেন। এ সময় তিনি বলেন, “সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হলেও আমাদের কর্মীরা ভোর থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

তিনি নগরবাসীকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, “ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সবসময় নাগরিকদের পাশে রয়েছে।”

এদিকে ডিএসসিসি কর্তৃপক্ষ ওয়াসা, ডিপিডিসি, তিতাসসহ বিভিন্ন সংস্থার খননকাজের গর্ত এবং ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ এড়িয়ে সতর্কতার সঙ্গে চলাচলের জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App