×

জাতীয়

জ্বালানি প্রতিমন্ত্রী

বন্যার্তদের পুনর্বাসনে সব ধরনের পদক্ষেপ নেবে সরকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৯:০৯ পিএম

বন্যার্তদের পুনর্বাসনে সব ধরনের পদক্ষেপ নেবে সরকার

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়াসহ বন্যাকবলিত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, বন্যার শুরু থেকেই সরকার দুর্গত মানুষের পাশে রয়েছে এবং পানি নেমে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ও অবকাঠামো পুনর্গঠনে সরকারি উদ্যোগ নেওয়া হবে।

সোমবার (১৩ জুলাই) সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নসহ বিভিন্ন বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সাতকানিয়া একটি বড় উপজেলা হওয়ায় প্রথম দিন সব এলাকায় পৌঁছানো সম্ভব হয়নি। তবে পর্যায়ক্রমে প্রতিটি ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। তিনি জানান, প্রধানমন্ত্রী শুরু থেকেই স্থানীয় প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং সার্বিক পরিস্থিতি মূল্যায়নের জন্য তাকে সরেজমিনে দুর্গত এলাকা পরিদর্শনের দায়িত্ব দিয়েছেন।

তিনি আরও বলেন, বন্যাকবলিত এলাকায় কোনো মানুষ যাতে খাদ্যসংকটে না থাকেন, সে জন্য প্রয়োজনীয় খাদ্য সহায়তা অব্যাহত থাকবে। পাশাপাশি পানি নেমে গেলে বসবাসের অনুপযোগী ঘরবাড়ি, ক্ষতিগ্রস্ত সড়ক, মসজিদ, মাদ্রাসা, মন্দিরসহ বিভিন্ন অবকাঠামো মেরামত ও পুনর্বাসনে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

ত্রাণ ও উদ্ধার কার্যক্রমের বিষয়ে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সরকারের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, কোস্ট গার্ড, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, জেলা প্রশাসন, পুলিশ এবং বিভিন্ন বেসরকারি সংস্থা সমন্বিতভাবে দিনরাত কাজ করছে।

এর আগে সকালে কালিয়াইশ ইকবাল কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী জানান, বন্যা পরিস্থিতি বিবেচনায় দুর্গত এলাকায় দুর্যোগকালীন সময়ে বিভিন্ন এনজিওর ঋণের কিস্তি আদায় সাময়িকভাবে বন্ধ থাকবে। এ বিষয়ে সংশ্লিষ্ট এনজিও প্রতিনিধিদের সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে বলেও তিনি জানান।

বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ কর্মসূচিতে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন আহমেদ, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার মো. মাসুদ আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App