×

জাতীয়

ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৯:২০ পিএম

ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা

ফাইল ছবি

যুক্তরা‌ষ্ট্রের ভিসা প্রত্যাশী বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা দিয়েছে ঢাকাস্থ মা‌র্কিন দূতাবাস। বার্তায় ভিসা আবেদন ফরমে সামাজিক যোগাযোগমাধ্যমের সঠিক তথ্য উল্লেখ করার বিষয়ে আবেদনকারীদের সতর্ক করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারীদের ডিএস-১৬০ আবেদন ফরমে গত পাঁচ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারী নাম (ইউজারনেম) বা হ্যান্ডেল উল্লেখ করা বাধ্যতামূলক।

দূতাবাস জানায়, আবেদনকারীরা ফরমে দেওয়া সব তথ্য সঠিক ও সত্য—এই মর্মে প্রত্যয়ন করে আবেদন জমা দেন। তাই সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত তথ্য ইচ্ছাকৃতভাবে গোপন করা বা ভুল তথ্য প্রদান করা হলে তা ভিসা প্রত্যাখ্যানের পাশাপাশি ভবিষ্যতে ভিসা পাওয়ার অযোগ্যতা তৈরি হতে পারে।

মার্কিন দূতাবাস আবেদনকারীদের আবেদনপত্র পূরণের সময় সব তথ্য যথাযথভাবে যাচাই করে দেওয়ার পরামর্শ দিয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংসদ থেকে ফের বিরোধীদলের ওয়াকআউট

সংসদ থেকে ফের বিরোধীদলের ওয়াকআউট

সরকারি কর্মকর্তাদের গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় অর্ধেক করা হচ্ছে

সরকারি কর্মকর্তাদের গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় অর্ধেক করা হচ্ছে

১২ কোটি মানুষের গণভোটের রায় মানছে না বিএনপি

গোলাম পরওয়ার ১২ কোটি মানুষের গণভোটের রায় মানছে না বিএনপি

বিরূপ আবহাওয়াতেও এইচএসসি পরীক্ষা, কারণ জানাল আন্তঃশিক্ষা বোর্ড

বিরূপ আবহাওয়াতেও এইচএসসি পরীক্ষা, কারণ জানাল আন্তঃশিক্ষা বোর্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App