রাজধানীর যেসব দোকানপাট-মার্কেট বন্ধ আজ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৯:২১ এএম
ছবি: সংগৃহীত
রাজধানীতে সপ্তাহের ভিন্ন ভিন্ন দিনে দোকানপাট-মার্কেট বন্ধ থাকে। তবে অনেক ক্ষেত্রেই মানুষকে এমন পরিস্থিতিতে পড়তে দেখা যায়, দোকানপাট-মার্কেটে গিয়ে দেখে তা বন্ধ। ফলে আমাদের ভোগান্তি এবং সময় দুটিই নষ্ট হয়। তাই ঘর থেকে দোকানপাট-মার্কেটে যাওয়ার আগে একবার চেক করে নেওয়া জরুরী কোন কোন এলাকায় দোকানপাট-মার্কেট বন্ধ আজ-
তবে চলুন চট করে দেখে নেই আজকে কোথায় দোকানপাট-মার্কেট বন্ধ
আরো পড়ুন: ক্যারিয়ারে সফল হতে নিয়মিত ছুটি নিতে শিখুন
যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে
মগবাজার, বেইলি রোড, সিদ্ধেশ্বরী, মালিবাগের একাংশ, শাজাহানপুর, মোহাম্মাদপুর, আদাবর, শ্যামলী, গাবতলী, মিরপুর-১, মিরপুর স্টেডিয়াম, চিড়িয়াখানা এলাকার দোকানপাট, টেকনিক্যাল, কল্যাণপুর, আসাদগেট, ইস্কাটন, শান্তিনগর, শহীদবাগ, শান্তিবাগ, ফকিরারপুল, পল্টন, মতিঝিল, টিকাটুলী, আরামবাগ, কাকরাইল, বিজয়নগর, সেগুনবাগিচা, হাইকোর্ট ভবন এলাকা, রমনা শিশু পার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দোকানপাট আজকে বন্ধ থাকবে।
আরো পড়ুন: বর্ষায় শখের বাগানের যত্ন নেবেন যেভাবে
যেসব এলাকায় মার্কেট বন্ধ থাকবে
শাহ্ আলী সুপার মার্কেট, মিরপুর স্টেডিয়াম মার্কেট, মৌচাক মার্কেট, আনারকলি মার্কেট, আয়েশা শপিং কমপ্লেক্স, কর্ণফুলি গার্ডেন সিটি, কনকর্ড টুইন টাওয়ার, ইস্টার্ন প্লাস, সিটি হার্ট, মোহাম্মদপুর টাউন হল মার্কেট, কৃষি মার্কেট, আড়ং, বিআরটিসি মার্কেট, শ্যামলী হল মার্কেট, মিরপুর মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, মাজার কো-অপরারেটিভ মার্কেট, মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, জোনাকি সুপার মার্কেট, গাজী ভবন, পল্টন সুপার মার্কেট, স্টেডিয়াম মার্কেট-১ ও ২, গুলিস্তান কমপ্লেক্স, রমনা ভবন, খদ্দর মার্কেট, পীর ইয়ামেনি মার্কেট, বায়তুল মোকাররম মার্কেট, আজিজ কো-অপারেটিভ মার্কেট, সাকুরা মার্কেট সব আজ বন্ধ থাকবে।
