×

জাতীয়

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক হলেন ডা. নুরুল ইসলাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৯:৫৮ পিএম

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক হলেন ডা. নুরুল ইসলাম

ছবি: সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক পদে রদবদল এনেছে। সংস্থাটির নতুন পরিচালক হিসেবে ডা. মো. নুরুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে, বর্তমান পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানকে ওএসডি করা হয়।

বুধবার (২২ জুলাই) স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে। একই সঙ্গে তাদের আগামী ২৬ জুলাইয়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান ২০২৩ সালের জানুয়ারিতে স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (হাসপাতাল) হিসেবে দায়িত্ব নেন। পরে তিনি পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) পদে পদায়ন পান। এর আগে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

গত বছর বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এক বিবৃতিতে ডা. মঈনুল আহসানকে ‘ফ্যাসিবাদের দোসর’ হিসেবে উল্লেখ করে তার অপসারণের দাবি জানিয়েছিল।

অন্যদিকে, ডা. মো. নুরুল ইসলাম ওএসডি হওয়ার আগে স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ (এনসিডিসি) কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষকদের আলাদা পে-স্কেল দেওয়া হবে

শিক্ষামন্ত্রী শিক্ষকদের আলাদা পে-স্কেল দেওয়া হবে

হাজিরা যেভাবে টাকা পাবেন, জানালেন ধর্মমন্ত্রী

হাজিরা যেভাবে টাকা পাবেন, জানালেন ধর্মমন্ত্রী

পে-স্কেল নিয়ে নতুন করে যা বললেন শিক্ষা সচিব

পে-স্কেল নিয়ে নতুন করে যা বললেন শিক্ষা সচিব

নতুন পে-স্কেলে পেনশনভোগীদের জন্য বড় সুখবর

নতুন পে-স্কেলে পেনশনভোগীদের জন্য বড় সুখবর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App