×

জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রী

আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৪:৫৫ পিএম

আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না

ছবি : সংগৃহীত

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে আদালতে মামলা করা যায় না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দায়িত্ব পালনকালে সংবিধান ও প্রচলিত আইন অনুসারেই দায়িত্ব পালন করেছেন। তাই তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগকে সরকার আমলে নেওয়ার মতো কোনো বিষয় হিসেবে দেখছে না।

রোববার (২৬ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইনে নির্ধারিত সব সুযোগ-সুবিধা মো. সাহাবুদ্দিন পাবেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন এবং সংবিধান অনুযায়ী পদত্যাগের সুযোগ থাকায় স্পিকার সেটি গ্রহণ করেছেন। পুরো প্রক্রিয়াই আইনসম্মতভাবে সম্পন্ন হয়েছে।

তিনি আরও বলেন, গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশে রাজনৈতিক মত প্রকাশ ও প্রতিবাদের স্বাধীনতা রয়েছে। কেউ রাষ্ট্রপতির সমালোচনা বা অভিযোগ তুলতে পারেন, তবে সরকারের দৃষ্টিতে এসব অভিযোগের মধ্যে আমলে নেওয়ার মতো কোনো বিষয় নেই।

এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ তোলার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, অভিযোগ করার অধিকার সবার রয়েছে। তবে সরকার এখন পর্যন্ত এমন কোনো তথ্য বা অভিযোগ পায়নি, যা আইনগতভাবে গুরুত্ব পাওয়ার মতো।

রাষ্ট্রপতির সাংবিধানিক অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, দায়িত্ব পালনকালে সংবিধান রাষ্ট্রপতিকে নির্দিষ্ট ধরনের দায়মুক্তি (ইমিউনিটি) দিয়েছে। সে কারণে ফৌজদারি অপরাধসহ অন্য কোনো বিষয়েও রাষ্ট্রপতির বিরুদ্ধে আদালতে মামলা করা যায় না। তবে এ বিষয়ে ভিন্নমত বা বক্তব্য দেওয়ার স্বাধীনতা সবার রয়েছে।

লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোনে কথোপকথনের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি কেবল সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ ধরনের খবরের সত্যতা বা প্রমাণ সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের কাছেই জানতে হবে। সরকারের কাছে এমন কোনো তথ্য নেই। তিনি আরও বলেন, বর্তমান প্রযুক্তির যুগে কারও সঙ্গে কথা বলতে বিদেশে যাওয়ার প্রয়োজন হয় না।

রাষ্ট্রপতি হওয়ার আগে তার বিরুদ্ধে থাকা অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে সালাহউদ্দিন আহমদ বলেন, যদি সে সময় কোনো অভিযোগ থেকে থাকে, তবে তা সংশ্লিষ্ট সময়ের আইন অনুযায়ী নিষ্পত্তির বিষয়। বর্তমান দায়িত্ব পালনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘দেশে বর্তমানে ৪ কোটি শিক্ষিত যুবক বেকার’

স্থানীয় সরকারমন্ত্রী ‘দেশে বর্তমানে ৪ কোটি শিক্ষিত যুবক বেকার’

বিশ্বের বিশ্বস্ত প্রতিরক্ষা সহযোগী হিসেবে আত্মপ্রকাশ করছে ভারত: মোদি

বিশ্বের বিশ্বস্ত প্রতিরক্ষা সহযোগী হিসেবে আত্মপ্রকাশ করছে ভারত: মোদি

শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ

শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ

রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার

রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App