×

জাতীয়

গাজী নজরুলের এমপি পদ নিয়ে যা বললেন সিইসি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৫:০৮ পিএম

গাজী নজরুলের এমপি পদ নিয়ে যা বললেন সিইসি

ছবি : সংগৃহীত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সদস্যপদ নিয়ে আইন অনুযায়ী নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, জাতীয় সংসদের স্পিকারের কাছ থেকে আনুষ্ঠানিক রেফারেন্স পাওয়ার পরই এ বিষয়ে নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে।

মঙ্গলবার (২৮ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি এক নারীর সঙ্গে গাজী নজরুল ইসলামের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বাংলাদেশ জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কার করে। পরে দলটির পক্ষ থেকে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে জাতীয় সংসদের স্পিকার এবং নির্বাচন কমিশনের কাছে পৃথকভাবে লিখিত চিঠি দেওয়া হয়।

এ বিষয়ে সিইসি বলেন, জাতীয় সংসদ সদস্যপদ বিরোধ নিষ্পত্তি আইন, ১৯৮০ অনুযায়ী কোনো সংসদ সদস্যের পদ নিয়ে বিরোধ দেখা দিলে নির্বাচন কমিশন সরাসরি সিদ্ধান্ত নিতে পারে না। প্রথমে বিষয়টি স্পিকারের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনে পাঠাতে হয়। এরপর কমিশন সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য ও শুনানি গ্রহণ করে আইন অনুযায়ী সিদ্ধান্ত দেয়।

তিনি আরও জানান, রাষ্ট্রপতি নির্বাচনসংক্রান্ত বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে তার বৈঠক হলেও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্যের বিষয়টি সেখানে আলোচনায় ওঠেনি।

সিইসি বলেন, স্পিকারের কার্যালয় থেকে বিষয়টি লিখিতভাবে নির্বাচন কমিশনে পাঠানো হলে বিদ্যমান আইন অনুযায়ী কমিশন প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘গ্যাস সংকট আগামী ৫-৭ দিনের মধ্যে স্বাভাবিক হতে পারে’

প্রধানমন্ত্রী ‘গ্যাস সংকট আগামী ৫-৭ দিনের মধ্যে স্বাভাবিক হতে পারে’

‘তদন্ত করলে ছাত্র উপদেষ্টাদের নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে’

‘তদন্ত করলে ছাত্র উপদেষ্টাদের নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে’

পদ্মায় পানি বৃদ্ধিতে ১৮ স্কুলে পাঠদান স্থগিত, দুজনের মৃত্যু

পদ্মায় পানি বৃদ্ধিতে ১৮ স্কুলে পাঠদান স্থগিত, দুজনের মৃত্যু

বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ

বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App