×

জাতীয়

সব নৌযানকে বিশেষ সতর্কতা জারি বিআইডব্লিউটিএ’র

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১২:১৪ পিএম

সব নৌযানকে বিশেষ সতর্কতা জারি বিআইডব্লিউটিএ’র

ছবি: সংগৃহীত

আশুলিয়া সেতুর ভাটিতে নদীর উভয় তীরে পাইল স্থাপন ও স্টেজিং নির্মাণের কাজ চলায় আশুলিয়া নৌপথে চলাচলকারী সব নৌযানকে বিশেষ সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বিশেষ করে তেলবাহী ট্যাংকারসহ বড় ও ভারি নৌযানকে কর্তৃপক্ষের পাইলট নিয়ে চলাচল করতে নির্দেশ দিয়েছে সংস্থাটি।

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় আশুলিয়া সেতু অপসারণের প্রস্তুতিমূলক কাজ চলছে। এর জন্য নৌচ্যানেল অস্বাভাবিকভাবে সংকীর্ণ ও বাঁকযুক্ত হয়ে পড়েছে।

সম্প্রতি বিআইডব্লিউটিএর নৌপথ শাখা থেকে জারি করা বিশেষ নৌ-সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, আশুলিয়া সেতুর ভাটিতে নদীর উভয় তীরে পাইল স্থাপন ও স্টেজিং নির্মাণের কাজ চলছে। একই সঙ্গে নির্মাণকাজে ব্যবহৃত ড্রেজার ও অন্যান্য কর্মযান নৌপথের কাছাকাছি অবস্থান করায় কার্যকর নৌচ্যানেল অস্বাভাবিকভাবে সংকীর্ণ ও বাঁকযুক্ত হয়ে পড়েছে।

আরো পড়ুন: জাবিতে প্রক্টরের পর চার সহকারী প্রক্টরের পদত্যাগ 

এ কারণে বিশেষ করে তেলবাহী ট্যাংকারসহ বড় ও ভারী নৌযানের নিরাপদে মোড় নেওয়া এবং ওই এলাকা অতিক্রম করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সংকীর্ণ চ্যানেলে স্রোতের গতি ও চাপ বৃদ্ধি, দৃষ্টিসীমা কমে যাওয়া, পাইল বা স্টেজিংয়ের সঙ্গে সংঘর্ষ এবং নৌযানের নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা রয়েছে।

এ পরিস্থিতিতে আশুলিয়া সেতু অপসারণের পর নৌপথ পুরোপুরি সচল না হওয়া পর্যন্ত সব নৌযানকে বিআইডব্লিউটিএর নির্ধারিত পাইলট নিয়ে এবং নির্ধারিত ড্রাফট মেনে বিশেষ সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।

এ ছাড়া দক্ষ নাবিক বা ড্রাইভার দিয়ে নৌযান পরিচালনা এবং প্রতিকূল আবহাওয়ার আশঙ্কা থাকলে নৌযান নিরাপদ স্থানে ভিড়িয়ে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা, যেমন– বাতি জ্বালানো, ফগ সিগন্যাল ও ঘণ্টা বাজানোর নির্দেশনাও দিয়েছে বিআইডব্লিউটিএ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আজ যারা সংস্কার-সংস্কার করছেন কোথায় ছিলেন বিগত ১৭ বছর’

প্রধানমন্ত্রী ‘আজ যারা সংস্কার-সংস্কার করছেন কোথায় ছিলেন বিগত ১৭ বছর’

ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে মৌসুমের প্রথম শিরোপা আর্সেনালের

ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে মৌসুমের প্রথম শিরোপা আর্সেনালের

ইস্ট বেঙ্গল মার্কেটে মিতুল হত্যায় গ্রেপ্তার ১০

ইস্ট বেঙ্গল মার্কেটে মিতুল হত্যায় গ্রেপ্তার ১০

২০ বছরের ছোট প্রেমিকা কীভাবে বদলে দিল অনুরাগের জীবন?

২০ বছরের ছোট প্রেমিকা কীভাবে বদলে দিল অনুরাগের জীবন?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App