×

জাতীয়

জাবিতে প্রক্টরের পর চার সহকারী প্রক্টরের পদত্যাগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১০:৩১ এএম

জাবিতে প্রক্টরের পর চার সহকারী প্রক্টরের পদত্যাগ

ছবি: সংগৃহীত

প্রশাসনিক রদবদলের মুখে পড়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি। সদ্য পদত্যাগ করা প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম ও চার সহকারী প্রক্টরের শূন্যস্থান পূরণে নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সার্বিক শৃঙ্খলা রক্ষায় দর্শন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেনকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর এবং সহযোগী অধ্যাপক ড. আব্দুছ সাত্তারকে সহকারী প্রক্টর পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রক্টরিয়াল বডির অব্যাহতি ও নতুন নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।

আরো পড়ুন: ডিএনসিসি প্রশাসককে সঙ্গে নিয়ে পরিদর্শনে প্রধানমন্ত্রী

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সহকারী প্রক্টর পদ থেকে নিজ আবেদনের পরিপ্রেক্ষিতে চারজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা হলেন- প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক শামীমা নাসরীন জলি, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আলমগীর কবির এবং পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের সহকারী অধ্যাপক মোছা. জান্নাতুল ফেরদৌস।

এর আগে পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম প্রক্টর পদ থেকে পদত্যাগপত্র জমা দিলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তা গ্রহণ করে তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করে।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক গতিশীলতা বজায় রাখতে গত ২৯ জুলাই পৃথক আদেশের মাধ্যমে নতুন প্রক্টর ও সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে। প্রকাশিত আদেশ অনুযায়ী, দর্শন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেনকে নতুন প্রক্টর হিসেবে স্থলাভিষিক্ত করা হয়। পাশাপাশি একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুছ ছাত্তারকে আগামী দুই বছরের জন্য সহকারী প্রক্টর পদে দায়িত্ব অর্পণ করা হয়েছে। নিয়োগপ্রাপ্ত উভয়ের এই আদেশ ২৯ জুলাই থেকেই কার্যকর ধরা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কলকাতায় ফিরে নির্বাসন নিয়ে মুখ খুললেন তসলিমা

কলকাতায় ফিরে নির্বাসন নিয়ে মুখ খুললেন তসলিমা

অঙ্কুশকে নিয়ে নতুন গেম শোর পরিকল্পনা রাজের

অঙ্কুশকে নিয়ে নতুন গেম শোর পরিকল্পনা রাজের

অস্ত্রত্যাগে রাজি হামাস, সেনা সরাবে ইসরায়েল: ট্রাম্প

অস্ত্রত্যাগে রাজি হামাস, সেনা সরাবে ইসরায়েল: ট্রাম্প

ওমান উপকূলে ট্যাংকার জাহাজে হামলা

ওমান উপকূলে ট্যাংকার জাহাজে হামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App