×

জাতীয়

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে মামলা ৩১৭২

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০২:৫৮ পিএম

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে মামলা ৩১৭২

ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ অভিযান চালিয়ে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ৩ হাজার ১৭২টি মামলা করেছে । একই সঙ্গে ৭১৫টি গাড়ি ডাম্পিং এবং ১৮৬টি গাড়ি রেকার করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়। 

ডিএমপি ট্রাফিক বিভাগ সূত্রে জানা যা, ট্রাফিক-রমনা বিভাগে ১০টি বাস, একটি ট্রাক, ৮টি কাভার্ড ভ্যান, ১৩টি সিএনজি ও ৫৬টি মোটরসাইকেলসহ মোট ১৪০টি মামলা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ১০টি বাস, ১২টি ট্রাক, ৬টি কাভার্ড ভ্যান, ২৮টি সিএনজি ও ১০৩টি মোটরসাইকেলসহ ১৮০টি মামলা করা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪০টি বাস, ১৬টি কাভার্ড ভ্যান, ৬৫টি সিএনজি ও ১৪৪টি মোটরসাইকেলসহ মোট ৩১৯টি মামলা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ১০২টি বাস, ৭৫টি ট্রাক, ৬৭টি কাভার্ড ভ্যান, ১১২টি সিএনজি ও ১৮৩টি মোটরসাইকেলসহ সর্বোচ্চ ৭১৪টি মামলা করা হয়েছে।

আরো পড়ুন: সব নৌযানকে বিশেষ সতর্কতা জারি বিআইডব্লিউটিএ’র

ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২৩টি বাস, ৩টি ট্রাক, ১৭টি কাভার্ড ভ্যান, ৪৩টি সিএনজি ও ১০৩টি মোটরসাইকেলসহ ২৫৬টি মামলা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে ১২৪টি বাস, ৪০টি ট্রাক, ৮০টি কাভার্ড ভ্যান, ৭৮টি সিএনজি ও ৪৫০টি মোটরসাইকেলসহ মোট ৯৪৬টি মামলা হয়েছে।

এছাড়া ট্রাফিক-উত্তরা বিভাগে ৮০টি বাস, ২১টি ট্রাক, ২১টি কাভার্ড ভ্যান, ৬৬টি সিএনজি ও ১০৬টি মোটরসাইকেলসহ ৪০১টি মামলা এবং ট্রাফিক-গুলশান বিভাগে ১২টি বাস, ৫টি ট্রাক, ১২টি কাভার্ড ভ্যান, ২৫টি সিএনজি ও ৭৯টি মোটরসাইকেলসহ ২১৬টি মামলা করা হয়েছে।

ঢাকা মহানগরীতে যান চলাচলে শৃঙ্খলা নিশ্চিত ও ট্রাফিক আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কলকাতায় ফিরে নির্বাসন নিয়ে মুখ খুললেন তসলিমা

কলকাতায় ফিরে নির্বাসন নিয়ে মুখ খুললেন তসলিমা

অঙ্কুশকে নিয়ে নতুন গেম শোর পরিকল্পনা রাজের

অঙ্কুশকে নিয়ে নতুন গেম শোর পরিকল্পনা রাজের

অস্ত্রত্যাগে রাজি হামাস, সেনা সরাবে ইসরায়েল: ট্রাম্প

অস্ত্রত্যাগে রাজি হামাস, সেনা সরাবে ইসরায়েল: ট্রাম্প

ওমান উপকূলে ট্যাংকার জাহাজে হামলা

ওমান উপকূলে ট্যাংকার জাহাজে হামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App