×

জাতীয়

সৌদি জোটে বাংলাদেশের যোগ দেওয়ার কারণ জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৯:৩৭ পিএম

সৌদি জোটে বাংলাদেশের যোগ দেওয়ার কারণ জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

ছবি : সংগৃহীত

ইয়েমেনের বাব আল-মানদেব প্রণালি, লোহিত সাগর ও এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে ১৪টি দেশ নিয়ে একটি মেরিটাইম (সামুদ্রিক প্রতিরক্ষা) জোট গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব। এই জোটে বাংলাদেশ ও পাকিস্তানও অন্তর্ভুক্ত হয়েছে।

রোববার (২ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, সৌদি আরবের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও জোরদার করা এবং হুতিদের চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যেই বাংলাদেশ এই বহুজাতিক জোটে যোগ দিয়েছে।

তিনি বলেন, ‘সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের একটি বিশেষ সম্পর্ক রয়েছে। আমরা এই সম্পর্ককে শুধু হজ-ওমরার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না। ধর্মীয় সম্পর্কের পাশাপাশি ঢাকা ও রিয়াদের মধ্যে একটি শক্তিশালী কৌশলগত সম্পর্ক গড়ে তোলাই আমাদের লক্ষ্য।’

হুমায়ুন কবির আরও বলেন, মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদের রক্ষক হিসেবে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বিশেষ গুরুত্ব বহন করে। তিনি বলেন, ‘সৌদি আরব যদি কখনো নিরাপত্তা সহায়তা চায়, বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ নৈতিক ও আদর্শিক অবস্থান থেকে সহযোগিতা করবে। এই জোট মূলত হুতিদের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য। তবে এর অর্থ এই নয় যে, আমরা ইরানের বিরুদ্ধে অবস্থান নিচ্ছি। আমরা ইরানের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছি।’

বাংলাদেশের অংশগ্রহণের ধরন সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এটি হুতিদের কর্মকাণ্ড মোকাবিলার জন্য গঠিত একটি জোট। এ ক্ষেত্রে বাংলাদেশের যে ধরনের সক্ষমতা ও সম্পদ (রিসোর্স) রয়েছে, প্রয়োজন অনুযায়ী সেই সহায়তাই দেওয়া হবে।’

তিনি স্পষ্ট করেন, জোটে যোগদানের অর্থ এই নয় যে বাংলাদেশ অবিলম্বে সেনা মোতায়েন করছে; বরং পরিস্থিতি ও প্রয়োজন অনুযায়ী দেশের সক্ষমতার ভিত্তিতে সহযোগিতা প্রদান করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রেমই নয়, গোপনে বিয়েও করেছিলেন রামগোপাল-ঊর্মিলা

প্রেমই নয়, গোপনে বিয়েও করেছিলেন রামগোপাল-ঊর্মিলা

প্যারাসেইলিংকালে পর্যটকের মৃত্যুর ঘটনায় মন্ত্রীর বিশেষ নির্দেশনা

প্যারাসেইলিংকালে পর্যটকের মৃত্যুর ঘটনায় মন্ত্রীর বিশেষ নির্দেশনা

জুলাইয়ের ভিত্তি রচিত হয়েছে ১৬ বছরের আন্দোলনে: পানিসম্পদমন্ত্রী

জুলাইয়ের ভিত্তি রচিত হয়েছে ১৬ বছরের আন্দোলনে: পানিসম্পদমন্ত্রী

সৌদি জোটে বাংলাদেশের যোগ দেওয়ার কারণ জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

সৌদি জোটে বাংলাদেশের যোগ দেওয়ার কারণ জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App