×

জাতীয়

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৫:০৪ পিএম

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

ছবি : সংগৃহীত

পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার (অতিরিক্ত এসপি) ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার আট কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে পুলিশ সদর দপ্তর।

সোমবার (৩ আগস্ট) পুলিশ সদর দপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ বিভাগের অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিম, যিনি বর্তমানে নৌপুলিশে পদায়নের আদেশপ্রাপ্ত ছিলেন, তাকে চট্টগ্রাম মহানগর পুলিশে (সিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমানকে নরসিংদী জেলায়, সিএমপির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলামকে চট্টগ্রাম জেলা পুলিশে এবং র‌্যাবের সহকারী পুলিশ সুপার স্বপ্না বেগমকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে।

মাদারীপুর জেলার সহকারী পুলিশ সুপার (অপস) বিমল চন্দ্র বর্মনকে পঞ্চগড়ের দেবীগঞ্জ সার্কেলে এবং ফরিদপুরের মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আজম খানকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

এদিকে, চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. জামাল উদ্দিন চৌধুরীকে কক্সবাজারের মহেশখালী সার্কেলে এবং শিল্পাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার এস. এম. মাসুদুজ্জামানকে ফরিদপুরের মধুখালী সার্কেলে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ১৭ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব হস্তান্তর করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব বুঝিয়ে না দিলে ১৮ আগস্ট তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উচ্চপর্যায়ের ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

উচ্চপর্যায়ের ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনসহ নিহত ৯

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনসহ নিহত ৯

জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে ছাত্রদল নেতার পোস্ট, অতঃপর...

জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে ছাত্রদল নেতার পোস্ট, অতঃপর...

অপ্রতিম হত্যা: পুলিশের বক্তব্যে যে ৩ প্রশ্নের উত্তর নেই

অপ্রতিম হত্যা: পুলিশের বক্তব্যে যে ৩ প্রশ্নের উত্তর নেই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App