×

মধ্যপ্রাচ্য

ইরানের কেশম দ্বীপ ও বন্দর আব্বাসসহ বিভিন্ন স্থানে বিস্ফোরণ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৯:২২ এএম

ইরানের কেশম দ্বীপ ও বন্দর আব্বাসসহ বিভিন্ন স্থানে বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

ইরানের হরমুজ প্রণালির কাছে অবস্থিত কেশম দ্বীপ, বন্দর আব্বাস, জাস্ক ও সিরিকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় সময় গতকাল শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যার পর বিস্ফোরণের তথ্য জানায় ইরানি সংবাদমাধ্যমগুলো।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে দেশটির সামরিক তৎপরতার সঙ্গে এসব বিস্ফোরণের সম্পর্ক থাকতে পারে। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে বারবার হামলার ঘটনা ঘটছে।

আরও জানিয়েছে, এসব এলাকায় কোনো ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে কি না, তা ইরানি কর্মকর্তারা নিশ্চিত করেননি। অন্যদিকে আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজের একটি সূত্রের বরাতে জানিয়েছে, কেশম দ্বীপে শোনা বিস্ফোরণের শব্দের সঙ্গে ক্ষেপণাস্ত্র হামলার কোনো সম্পর্ক নেই।

রোববার (৮ নভেম্বর) ভোরে ইরানের রেভল্যুশনারি গার্ডস নেভি (আইআরজিসি) জানায়, হরমুজ প্রণালির মধ্য দিয়ে একটি ‘অননুমোদিত পথ’ অতিক্রম করার সময় দুটি তেলবাহী ট্যাঙ্কার মাইন বিস্ফোরণের কবলে পড়ে। এ সময় সেগুলোয় আগুন ধরে যায়। আইআরজিসির উল্লেখ করা এই ঘটনাগুলোর সঙ্গে ইরানের দক্ষিণাঞ্চলে শোনা বিস্ফোরণের শব্দের কোনো সম্পর্ক আছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ইরান এই জলপথে চলাচলের ওপর নিজেদের আরোপ করা বিধিনিষেধ লঙ্ঘনের অভিযোগে বিভিন্ন জাহাজে হামলা চালিয়েছে। এর মাধ্যমে তারা প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে এবং ওয়াশিংটনের ওপর চাপ সৃষ্টি করতে চাইছে। রয়টার্স জানায়, ইরানের দক্ষিণাঞ্চলে যেসব বিস্ফোরণের শব্দ শোনা গেছে, সেগুলো সঙ্গে মাইনে আঘাত করা ট্যাংকারগুলোর কোনো যোগসূত্র আছে কি না, সেটি নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে শনিবার তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছিল, কেশম দ্বীপে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তবে সম্ভাব্য ক্ষয়ক্ষতি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র ওই দ্বীপে হামলা চালানোর কয়েক দিন পর বিস্ফোরণের এসব খবর সামনে এল। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছিলেন, দ্বীপটিতে যুক্তরাষ্ট্রের হামলা ছিল সীমিত পরিসরের এবং তা বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরুর অংশ ছিল না।

শনিবার সন্ধ্যায় মার্কিন সামরিক বাহিনী জানায়, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ ভেঙে যাওয়ার চেষ্টা করা একটি বাণিজ্যিক জাহাজকে অচল করে দিয়েছে তাদের বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, জাহাজটি অবরোধ লঙ্ঘনের চেষ্টা করলে তাদের একটি যুদ্ধবিমান থেকে জাহাজটির পেছনের অংশ লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে অচল হয়ে পড়ে জাহাজটি।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেয়। এরপর থেকে সেখান দিয়ে স্বাভাবিক জাহাজ চলাচলে বাধা দিয়ে আসছে দেশটি। ইরান এখন বলছে, হরমুজে তাদের নির্ধারিত রুট দিয়ে জাহাজ চালাতে হবে। যেসব জাহাজ ইরানের রুট দিয়ে চলেনি গত কয়েক দিনে সেগুলোর ওপর হামলা চালিয়েছেন বিপ্লবী গার্ডের সেনারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মহাখালীতে বাসে আগুন, বনানীতে ককটেল বিস্ফোরণ

মহাখালীতে বাসে আগুন, বনানীতে ককটেল বিস্ফোরণ

মেডিকেল ভর্তি পরীক্ষা হতে পারে ১৮ ডিসেম্বর, সুযোগ পাবেন না যারা

মেডিকেল ভর্তি পরীক্ষা হতে পারে ১৮ ডিসেম্বর, সুযোগ পাবেন না যারা

নেতানিয়াহুর ক্ষমতা শেষ, সরকার গড়ার দায়িত্ব পেলেন আইজেনকোট

নেতানিয়াহুর ক্ষমতা শেষ, সরকার গড়ার দায়িত্ব পেলেন আইজেনকোট

খুলেছে বন্ধ কারখানা, কাজে ফিরেছেন গাজীপুরের শ্রমিকেরা

খুলেছে বন্ধ কারখানা, কাজে ফিরেছেন গাজীপুরের শ্রমিকেরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App