×

জাতীয়

শেখ হাসিনার সঙ্গেই দেশে ফিরবেন সাকিব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০৮:৪১ এএম

শেখ হাসিনার সঙ্গেই দেশে ফিরবেন সাকিব

ছবি: এআই

২০২৪ সালের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন সর্বস্তরের ছাত্র-জনতার এক অভূতপূর্ব গণঅভ্যুত্থানে রূপ নেয়। আন্দোলনের মুখে ৫ আগস্ট টানা ১৭ বছরের শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতা ছেড়ে দেশত্যাগ করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে দেশে ফেরেননি জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। ওই বছরের অক্টোবরে দেশের মাটিতে বিদায়ী টেস্ট খেলার ইচ্ছা প্রকাশ করে দেশে ফেরার উদ্যোগ নিলেও নিরাপত্তাজনিত কারণে শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। দুবাই পর্যন্ত এসে সেখান থেকেই ফিরে যেতে হয় তাকে।

তবে দেশের হয়ে শেষ ম্যাচ খেলার স্বপ্ন এখনো দেখছেন সাকিব। নিরাপত্তার নিশ্চয়তা পেলে বাংলাদেশে ফিরে এসে নিজের বিদায়ী ম্যাচ খেলার পাশাপাশি তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোও আইনগতভাবে মোকাবিলা করতে চান তিনি।

সাকিবের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানা যায়, ক্রিকেট থেকে আনুষ্ঠানিক বিদায় নেওয়ার আগে দেশের মাটিতে অন্তত একটি ম্যাচ খেলার ইচ্ছা তার রয়েছে। এ জন্য দেশে ফেরার ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত হওয়াকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখছেন তিনি।

আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ‘সরকার যদি আমাকে নিরাপত্তার নিশ্চয়তা দেয়, তাহলে আমি দেশে ফিরে আদালতের বিচারসহ যা যা প্রয়োজন, সবকিছুরই মুখোমুখি হতে প্রস্তুত।’

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের পর রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের মধ্যেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব আল হাসান। সে সময় তিনি আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে এখনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নেননি এই অভিজ্ঞ অলরাউন্ডার।

৩৯ বছর বয়সী সাকিবের লক্ষ্য শুধু দেশের মাটিতে একটি বিদায়ী সিরিজ খেলা নয়, সুযোগ পেলে বাংলাদেশের জার্সিতে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপেও অংশ নিতে চান তিনি। তবে দেশে ফেরা এবং জাতীয় দলে ফেরার বিষয়টি অনেকটাই নির্ভর করছে নিরাপত্তা ও সংশ্লিষ্ট পরিস্থিতির ওপর।

এদিকে রাজনৈতিক পটপরিবর্তনের পর শেখ হাসিনা ভারত চলে যান এবং এরপর থেকে সেখানেই অবস্থান করছেন। সম্প্রতি তিনি ডিসেম্বর মাসে দেশে ফেরার ইঙ্গিত দেওয়ার পাশাপাশি দেশে ফিরে আইনি প্রক্রিয়া ও বিচারের মুখোমুখি হওয়ার কথাও জানিয়েছেন।

এ বিষয়ে সাকিব বলেন, ‘যদি এখনই দেশে ফেরা সম্ভব না হয়, তাহলে তিনি শেখ হাসিনার সঙ্গেই ফেরার চেষ্টা করবেন।’

তিনি বলেন, ‘নেত্রী যা বলেন, আমরা সেটাই অনুসরণ করি। আমি মনে করি, তারা ভালো সিদ্ধান্ত নেবেন এবং আমরা তাদের নির্দেশনা মেনে চলবো।’

সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত শেখ হাসিনার একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অংশ নেওয়া নিয়ে কোনো অনুশোচনা নেই বলে জানিয়েছেন তিনি। তার দাবি, ওই অনুষ্ঠানে তিনি বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা ও দেশের অগ্রগতির বিষয়েই কথা বলেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়েমেনের সামরিক ঘাঁটিতে হামলা, নিহত ৫৮

ইয়েমেনের সামরিক ঘাঁটিতে হামলা, নিহত ৫৮

ইতিহাসের পাতায় আজকের দিন

ইতিহাসের পাতায় আজকের দিন

শেখ হাসিনার সঙ্গেই দেশে ফিরবেন সাকিব

শেখ হাসিনার সঙ্গেই দেশে ফিরবেন সাকিব

শনিবার রাজধানীর যেসব দোকানপাট-মার্কেট বন্ধ

শনিবার রাজধানীর যেসব দোকানপাট-মার্কেট বন্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App