×

জাতীয়

বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির খবর ‘কাল্পনিক ও অসত্য’: সরকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ১০:৫৫ পিএম

বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির খবর ‘কাল্পনিক ও অসত্য’: সরকার

ছবি : সংগৃহীত

বেসরকারি খাতে পরিশোধিত জ্বালানি তেল আমদানির খসড়া নীতিমালা নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন খবর ও আলোচনা ‘কাল্পনিক ও অসত্য’ বলে জানিয়েছে সরকার।

শনিবার (৮ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের প্রতিবেদন ও আলোচনা সাধারণ মানুষের মধ্যে অনাকাঙ্ক্ষিত বিভ্রান্তি তৈরি করছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে নিরবচ্ছিন্ন ও নিরাপদ জ্বালানি সরবরাহ নিশ্চিত করার উদ্যোগের অংশ হিসেবে সরকার ‘বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি তেল আমদানি, সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণন নীতিমালা, ২০২৬’-এর একটি খসড়া প্রস্তুত করছে।

মন্ত্রণালয়ের ভাষ্য, প্রস্তাবিত নীতিমালার মূল উদ্দেশ্য দেশের জ্বালানি নিরাপত্তা আরও জোরদার করা এবং একই সঙ্গে একটি স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক জ্বালানি বাজার গড়ে তোলা।

এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে জ্বালানি খাতের সংশ্লিষ্ট অংশীজনদের মতামত ও সুপারিশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলেও জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জনস্বার্থ, জ্বালানি নিরাপত্তা, প্রতিযোগিতামূলক বাজার, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হলেই কেবল প্রস্তাবিত নীতিমালা বাস্তবায়নের বিষয়টি বিবেচনা করা হবে।

এদিকে খসড়া নীতিমালার মাধ্যমে কোনো নির্দিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ রাখা হয়েছে—এমন গুঞ্জনও নাকচ করেছে মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে, প্রস্তাবিত নীতিমালার মাধ্যমে কোনো বিশেষ ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই।

১০ আগস্টের মধ্যে খসড়া জমার নির্দেশ

উল্লেখ্য, গত বৃহস্পতিবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক চিঠিতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) আগামী ১০ আগস্টের মধ্যে ‘বেসরকারি খাতে পরিশোধিত জ্বালানি তেল আমদানি, মজুত, পরিবহন, বিতরণ ও বিপণন নীতিমালা ২০২৬’-এর খসড়া জমা দিতে নির্দেশ দেয়।

জ্যেষ্ঠ সহকারী সচিব আসিফ আহমেদের সই করা ওই চিঠিতে বলা হয়, দেশে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে পরিশোধিত জ্বালানি তেল আমদানি ও বিপণনে বেসরকারি খাতের অংশগ্রহণের জন্য একটি কাঠামো তৈরির উদ্দেশ্যেই প্রস্তাবিত নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘গ্যাস সংকট আগামী ৫-৭ দিনের মধ্যে স্বাভাবিক হতে পারে’

প্রধানমন্ত্রী ‘গ্যাস সংকট আগামী ৫-৭ দিনের মধ্যে স্বাভাবিক হতে পারে’

‘তদন্ত করলে ছাত্র উপদেষ্টাদের নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে’

‘তদন্ত করলে ছাত্র উপদেষ্টাদের নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে’

পদ্মায় পানি বৃদ্ধিতে ১৮ স্কুলে পাঠদান স্থগিত, দুজনের মৃত্যু

পদ্মায় পানি বৃদ্ধিতে ১৮ স্কুলে পাঠদান স্থগিত, দুজনের মৃত্যু

বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ

বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App