×

জাতীয়

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ছয় শিশুর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৩:৫৬ পিএম

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ছয় শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

হামের উপসর্গ নিয়ে দেশে এক দিনে সারাদেশে ৬ শিশু মৃত্যু হয়েছে। এ সময় এই রোগে আক্রান্ত হয়ে আরও ১,০৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

রোববার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৭৭৫ শিশু। নিশ্চিত হামে মৃত্যু ৯৮ শিশুর। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৮৭৩ জন।

আরো পড়ুন: বিমানবন্দর থেকে অভিনেতা ডন গ্রেপ্তার

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ৭৫ জন। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৭ হাজার ১১৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৯৮৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ১ লাখ ৩৬ হাজার ৩২০ জন।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১৮ হাজার ৩৮২ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ১৪ হাজার ১৪২ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংবিধান সংশোধন কমিটিকে ‘আমরা-মামুরা’: হাসনাত

সংবিধান সংশোধন কমিটিকে ‘আমরা-মামুরা’: হাসনাত

পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তার রদবদল

পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তার রদবদল

একলাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

একলাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

‘নিরাপত্তা দিতে ব্যর্থ হলে সেই সরকারের প্রয়োজন নেই’

‘নিরাপত্তা দিতে ব্যর্থ হলে সেই সরকারের প্রয়োজন নেই’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App