×

জাতীয়

প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের টাকা ছিনতাই, উদ্ধারে ডিবি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৩:৩৫ পিএম

প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের টাকা ছিনতাই, উদ্ধারে ডিবি

ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরায় ব্যাংকে জমা দিতে যাওয়ার পথে ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে তদন্ত চালাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তদন্তে অগ্রগতি হয়েছে জানিয়ে শিগগিরই জড়িতদের আইনের আওতায় আনার আশাবাদ ব্যক্ত করেছে সংস্থাটি।

বুধবার (১২ আগস্ট) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এসব কথা বলেন।

তিনি বলেন, ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে ডিবির একাধিক টিম কাজ করছে। আশা করা হচ্ছে, অল্প সময়ের মধ্যেই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হবে।

ডিবির এই কর্মকর্তা আরও বলেন, ঢাকা মহানগরে সংঘটিত গুরুত্বপূর্ণ অপরাধের মতো এ ঘটনাটিও তদন্তের মাধ্যমে উদ্‌ঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

পুলিশ ও মামলার তথ্য অনুযায়ী, গত ৯ আগস্ট সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে উত্তরায় র‍্যাব-১ ব্যাটালিয়নের দক্ষিণ পাশে ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার সময় তিনটি মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত গাড়িটির গতিরোধ করে।

পরে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকা বহনকারী গাড়ি থেকে ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।

আরও পড়ুন: সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হতে পারে

এ ঘটনায় ডিএল পেট্রোল পাম্পের ম্যানেজার করিম অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন। মামলার এজাহারে ছিনতাই হওয়া অর্থ ডিএল পেট্রোল পাম্পের বলে উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য অনুযায়ী, ডিএল পেট্রোল পাম্পে প্রতিদিন প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকার লেনদেন হয়। সাধারণত কর্মদিবসে সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে আগের দিনের বিক্রির অর্থ ব্যাংকে জমা দেওয়া হতো।

তবে শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় ওই দুই দিনের অর্থ রোববার একসঙ্গে ব্যাংকে জমা দিতে নেওয়া হচ্ছিল। ফলে সেদিন স্বাভাবিক সময়ের তুলনায় বেশি টাকা ছিল। ওই সময়ই দুর্বৃত্তরা গাড়িটির গতিরোধ করে টাকা ছিনিয়ে নেয়।

ডিএল প্রতিষ্ঠানের মালিকানার সঙ্গে তাসীন আক্তার হক যুক্ত রয়েছেন। তিনি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বোন, সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী খুরশীদ জাহান হকের ছোট ছেলে।

এদিকে ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রেখেছে ডিবি পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কী আছে চুক্তিতে, কেনই বা ডিপি ওয়ার্ল্ড?

চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনা কী আছে চুক্তিতে, কেনই বা ডিপি ওয়ার্ল্ড?

পদ্মা নদীতে নিখোঁজের ২৭ ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

পদ্মা নদীতে নিখোঁজের ২৭ ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

সড়ক দুর্ঘটনায় জ্ঞান হারানো যুবকের পকেটে মিলল ৯৫০ ইয়াবা

সড়ক দুর্ঘটনায় জ্ঞান হারানো যুবকের পকেটে মিলল ৯৫০ ইয়াবা

প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App