×

জাতীয়

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার তথ্য সঠিক নয়: তথ্যমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৯:৫০ পিএম

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার তথ্য সঠিক নয়: তথ্যমন্ত্রী

ছবি : সংগৃহীত

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে- এমন তথ্য সঠিক নয়।

বুধবার (১২ আগস্ট) দুপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। এর আগে বিশ্ব যুব দিবস উপলক্ষে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তথ্যমন্ত্রী।

সেখানে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের তথ্য ছড়িয়ে পড়েছে। তবে এ বিষয়ে সরকারের কাছে এখন পর্যন্ত কোনো তথ্য আসেনি। সরকারের নজরে না আসা কোনো বিষয়কে আপাতত গুরুত্ব দেওয়া হচ্ছে না বলেও জানান তিনি।

আরও পড়ুন: ওবায়দুল কাদেরদের মতো রাজনীতিবিদদের জন্ম যেন আর না হয়

রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি চলছে। ইতোমধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামীকাল মনোনয়নপত্র জমা দেওয়া হবে এবং ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচনের মাধ্যমে দেশ একজন কাঙ্ক্ষিত, জনপ্রিয় ও গ্রহণযোগ্য রাষ্ট্রপতি পাবে।

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে জানিয়েছেন, দুই দেশের এমন কোনো সমস্যা নেই, যা সমাধান করা সম্ভব নয়। এরপর তিনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন। এ বিষয়ে ইতিবাচক ফলাফলের জন্য বাংলাদেশ অপেক্ষা করছে বলেও জানান তিনি।

আলোচনা সভায় তথ্যমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের সম্ভাবনা ও এর বিভিন্ন চ্যালেঞ্জ নিয়েও কথা বলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি আসছে অক্টোবরে’

‘রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি আসছে অক্টোবরে’

‘খুঁটির সাথে বাবা বাঁধা, চা-রুটি খাওয়াচ্ছে শিশু কন্যা’, কী ঘটেছিল

ভিডিও ভাইরাল ‘খুঁটির সাথে বাবা বাঁধা, চা-রুটি খাওয়াচ্ছে শিশু কন্যা’, কী ঘটেছিল

‘২ কোটি দেন, সব সই করে দেব’— ভিডিও ভাইরালের পর প্রকৌশলী বরখাস্ত

‘২ কোটি দেন, সব সই করে দেব’— ভিডিও ভাইরালের পর প্রকৌশলী বরখাস্ত

চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ যে কারণে

চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ যে কারণে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App