×

জাতীয়

মন্ত্রিত্ব থেকে মির্জা ফখরুলের পদত্যাগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০১:২৯ পিএম

মন্ত্রিত্ব থেকে মির্জা ফখরুলের পদত্যাগ

ছবি : সংগৃহীত

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার পর দল ও সরকার থেকে পদত্যাগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিএনপির জরুরি বৈঠকে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে দলের শীর্ষ ও জ্যেষ্ঠ নেতারা অংশ নেন। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার পর মির্জা ফখরুল বিএনপির মহাসচিব এবং স্থায়ী কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করেন। একই সঙ্গে সরকারের দায়িত্ব থেকেও সরে দাঁড়ান তিনি।

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে দলীয় পদে থাকা নিয়ে যে সাংবিধানিক ও রাজনৈতিক প্রক্রিয়া রয়েছে, তা অনুসরণ করতেই তিনি পদত্যাগ করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী ঘোষণা

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ১৩ আগস্ট বিকেল ৪টা। আগামী ১৬ আগস্ট সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা।

সব প্রক্রিয়া শেষে আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। একাধিক প্রার্থী থাকলে সংসদ সদস্যদের ভোটে দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App