×

জাতীয়

পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১০:০৬ এএম

পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি

ছবি: সংগৃহীত

রাজশাহী ও ঝালকাঠি জেলার পুলিশ সুপার (এসপি) পদসহ পুলিশের তিন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), ঝালকাঠি ও রাজশাহী জেলার দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে।

এর আগে মোহাম্মদ বদরুল আলম মোল্লাকে ২০২৬ সালের জুলাইয়ে ঝালকাঠির পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে দায়িত্ব গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই তাকে ঢাকায় তলব করে প্রত্যাহার করা হয়।

পরবর্তী সময়ে এন্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) পুলিশ সুপার মেরিন সুলতানাকে ঝালকাঠির পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ‘মন্ত্রীর জুতা টানা’ প্রসঙ্গে যা বললো পুলিশ

অন্যদিকে, রাজশাহীর পুলিশ সুপার নাঈমুল হাছানকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) এবং একই জেলার পুলিশ সদর দপ্তরের এআইজি মো. মামুন অর রশিদকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, কর্মকর্তাদের বদলি ও পদায়নের এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App