×

জাতীয়

মন্ত্রিসভায় রদবদলের আভাস, আসছে একাধিক পরিবর্তন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৩:২৭ পিএম

মন্ত্রিসভায় রদবদলের আভাস, আসছে একাধিক পরিবর্তন

ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ছয় মাস পূর্তির সময় মন্ত্রিসভায় বড় ধরনের পরিবর্তনের আলোচনা সামনে এসেছে। কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তন আসতে পারে বলে সরকারি ও দলীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে।

সম্ভাব্য রদবদলের তালিকায় স্বরাষ্ট্র, স্থানীয় সরকার, পানি সম্পদ ও স্বাস্থ্য মন্ত্রণালয় রয়েছে। সূত্রের দাবি, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বর্তমান মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হলে তাঁর জায়গায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে দায়িত্ব দেওয়া হতে পারে।

আরও পড়ুন: বাংলাদেশ ক্রিকেট দলকে বিরোধীদলীয় নেতার অভিনন্দন

অন্যদিকে বর্তমান পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার বিষয়টি প্রায় চূড়ান্ত বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। এতে পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব নতুন করে বণ্টনের প্রয়োজন হবে।

পানি সম্পদ মন্ত্রণালয়ের শূন্য হওয়া পদে বর্তমান স্বাস্থ্যমন্ত্রীকে দায়িত্ব দেওয়ার বিষয়েও আলোচনা রয়েছে। একই সঙ্গে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতকে পূর্ণমন্ত্রী করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার সম্ভাবনার কথাও জানা গেছে।

সরকারের উচ্চপর্যায়ের একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, চলতি সপ্তাহেই এসব পরিবর্তনের বিষয়ে ঘোষণা আসতে পারে। তবে শেষ মুহূর্তে সিদ্ধান্তে পরিবর্তন আসার সম্ভাবনাও রয়েছে।

পারফরম্যান্স নিয়ে অসন্তোষ

সরকার ও দলীয় সূত্রগুলো বলছে, দায়িত্ব নেওয়ার পর ছয় মাসে কয়েকজন মন্ত্রীর কর্মকাণ্ড প্রত্যাশা অনুযায়ী হয়নি- এমন মূল্যায়ন রয়েছে সরকারের ভেতরে। কিছু মন্ত্রীর বক্তব্য ও কর্মকাণ্ড নিয়েও সমালোচনা তৈরি হয়েছে।

আরও পড়ুন: শাপলা চত্বরের মামলায় হাসিনাসহ ৪১ আসামির শুনানি ৩ সেপ্টেম্বর

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন মন্ত্রীর ব্যক্তিগত কর্মকাণ্ড নিয়ে সমালোচনা ও নানা ধরনের আলোচনা সরকারের নজরে এসেছে বলেও সূত্রগুলো জানিয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে কয়েকজন মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন আনার চিন্তা করা হচ্ছে।

ফলে বর্তমান মন্ত্রিসভার কিছু সদস্য নিজেদের দায়িত্ব ও অবস্থান নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। সম্ভাব্য পরিবর্তনের আভাস পেয়ে কেউ কেউ নিজেদের অবস্থান ধরে রাখার জন্যও তৎপরতা চালাচ্ছেন।

মন্ত্রিসভায় ঢুকতে তৎপর শরিক দলের নেতারাও

অন্যদিকে মন্ত্রিসভায় নতুন করে জায়গা পাওয়ার প্রত্যাশায় বিএনপি ও তাদের শরিক দলের বেশ কয়েকজন নেতা দলের শীর্ষ নেতৃত্ব ও জ্যেষ্ঠ মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন।

কোন মন্ত্রণালয়ে পরিবর্তন হতে পারে এবং কারা নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন- এ নিয়ে দলীয় পর্যায়ে চলছে নানা আলোচনা। সম্ভাব্য প্রার্থীরা সাম্প্রতিক রাজনৈতিক আন্দোলনে নিজেদের ভূমিকা, দীর্ঘদিনের দলীয় কর্মকাণ্ড ও ত্যাগের বিষয়গুলো তুলে ধরছেন।

আরও পড়ুন: বগুড়ার নয়, সে বাংলাদেশের ছেলে

দলীয় সূত্রের দাবি, মন্ত্রিসভায় জায়গা পাওয়ার দৌড়ে কেউ কেউ বর্তমান মন্ত্রীদের রাজনৈতিক ভূমিকা ও কর্মকাণ্ড নিয়েও নেতৃত্বের কাছে নিজেদের মতামত তুলে ধরছেন।

সব মিলিয়ে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্ভাব্য যাত্রার পাশাপাশি সরকারের ছয় মাস পূর্তিকে ঘিরে মন্ত্রিসভায় একাধিক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত ও ঘোষণার আগে সম্ভাব্য তালিকায় পরিবর্তন আসতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভাঙা হলো সেই ভাইরাল মিজানের ভাতের হোটেল

ভাঙা হলো সেই ভাইরাল মিজানের ভাতের হোটেল

এ কারণেই বাংলাদেশ টেস্ট খেলার যোগ্য: উসমান খাজা

এ কারণেই বাংলাদেশ টেস্ট খেলার যোগ্য: উসমান খাজা

রাষ্ট্রপতি নির্বাচনের আগে ৭০ অনুচ্ছেদ নিয়ে প্রশ্ন তোলা অবান্তর: গয়েশ্বর

রাষ্ট্রপতি নির্বাচনের আগে ৭০ অনুচ্ছেদ নিয়ে প্রশ্ন তোলা অবান্তর: গয়েশ্বর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে অটো ফাইন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে অটো ফাইন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App