×

জাতীয়

প্রধানমন্ত্রীর সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১২:১৪ পিএম

প্রধানমন্ত্রীর সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা

ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ঢাকা ও দিল্লির মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। তবে সফর আয়োজনের আগে শেখ হাসিনার প্রত্যর্পণসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে ভারতের স্পষ্ট অবস্থান জানতে চায় বাংলাদেশ। দিল্লির জবাব পাওয়ার পরই সফর নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

ঢাকা ও দিল্লির সরকারি সূত্রের বরাতে জানা গেছে, শেখ হাসিনার বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট হওয়াকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। দুই দেশের সম্পর্ককে ইতিবাচক ধারায় এগিয়ে নিতে পারস্পরিক আস্থা পুনর্গঠনকে সবচেয়ে জরুরি বলে মনে করছে ঢাকা। আর এই আস্থার সংকটের অন্যতম প্রধান বিষয় হয়ে উঠেছে ভারতে অবস্থানরত শেখ হাসিনার প্রত্যর্পণ।

বাংলাদেশের কূটনীতিকদের মতে, শেখ হাসিনার বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট হলে দুই দেশের মধ্যে বিদ্যমান আস্থার সংকট অনেকটাই কমতে পারে। গত ৫ আগস্ট দিল্লিতে শেখ হাসিনার সাংবাদিকদের সঙ্গে প্রকাশ্য মতবিনিময়ের ঘটনাকেও সম্পর্কের ক্ষেত্রে নতুন অস্বস্তির কারণ হিসেবে দেখছে ঢাকা।

এদিকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে অবস্থান জানানো হয়েছে, সে বিষয়ে দিল্লির জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কঠিন শর্ত ঢাকার


প্রধানমন্ত্রী ভারত যাচ্ছেন কি নাএমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার এমন কিছু বলেনি যে প্রধানমন্ত্রী ভারতে যাবেন না। সফর নিয়ে আলোচনা চলছে এবং ভারতের প্রতিক্রিয়া পাওয়ার পর পরবর্তী কথাবার্তা হবে।

দিল্লির কাছে দুই বিষয়ে উত্তর চায় ঢাকা

সালেহ শিবলী জানান, সম্প্রতি ভারতের হাইকমিশনার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরেছেন।

তার ভাষ্য অনুযায়ী, বাংলাদেশে হত্যাকাণ্ডের পর শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন এবং বাংলাদেশ তার প্রত্যর্পণ চায়। এ বিষয়ে ভারতের অবস্থান ও অগ্রগতি জানতে চাওয়া হয়েছে।

এ ছাড়া আন্দোলনের পর একটি হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত একজনকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে। তাকেও বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানানো হয়েছে। এই দুই বিষয়ে ভারতের প্রতিক্রিয়া জানতে চায় ঢাকা।

ভারতের জবাবের ওপর নির্ভর করছে সফরের সময়

প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, এসব বিষয়ে ভারতের প্রতিক্রিয়ার ওপর প্রধানমন্ত্রীর ভারত সফর কখন হবে, তা অনেকটাই নির্ভর করছে। তবে বাংলাদেশ ভারত সফরের সম্ভাবনা নাকচ করছে না।

তিনি বলেন, ভারতের জবাব পাওয়ার পর বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। দুই দেশের মধ্যে আলোচনা ইতোমধ্যে চলমান রয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে হলে শেখ হাসিনার প্রত্যর্পণসহ গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় ইস্যুতে দিল্লির অবস্থান পরিষ্কার হওয়া প্রয়োজন। সেই অবস্থান জানার পরই প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরের বিষয়ে ঢাকার পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপির মহাসচিব পদে আলোচনায় এগিয়ে যারা

বিএনপির মহাসচিব পদে আলোচনায় এগিয়ে যারা

একমাত্র ছাত্রদল দ্বারাই সম্ভব : মোনামি

একমাত্র ছাত্রদল দ্বারাই সম্ভব : মোনামি

প্রধানমন্ত্রীর সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা

প্রধানমন্ত্রীর সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা

স্কুলে গুলি, নিহত দুই শিক্ষার্থী

স্কুলে গুলি, নিহত দুই শিক্ষার্থী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App