×

আন্তর্জাতিক

পদার্থবিজ্ঞানে এককভাবে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পিএম

পদার্থবিজ্ঞানে এককভাবে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

ছবি: সংগৃহীত

চলতি বছর পদার্থবিজ্ঞানে এককভাবে নোবেল পেয়েছেন বেলজিয়ামের বংশোদ্ভুত মার্কিন পদার্থবিজ্ঞানী ফ্রান্সিস হালজেন। মহাকাশ থেকে আসা উচ্চশক্তির নিউট্রিনো শনাক্তকরণ এবং আইসকিউব নিউট্রিনো অবজারভেটরিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাকে এ পুরস্কার দেয়া হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস নোবেলজয়ী হিসেবে কণাবিষয়ক পদার্থবিজ্ঞানী ফ্রান্সিস হালজেনের নাম ঘোষণা করে। নোবেল কমিটি জানিয়েছে, ‘আইসকিউব নিউট্রিনো অবজারভেটরিতে গুরুত্বপূর্ণ অবদান এবং জ্যোতির্পদার্থগত উৎস থেকে আসা উচ্চশক্তির নিউট্রিনো আবিষ্কারে নির্ণায়ক অবদানের’ জন্য হালজেনকে এ পুরস্কার দেয়া হয়েছে।

নিউট্রিনো হলো অত্যন্ত ক্ষুদ্র ও প্রায় ভরহীন কণা, যা সাধারণ পদার্থের সঙ্গে খুব কমই মিথস্ক্রিয়া করে। ফলে এগুলো শনাক্ত করা অত্যন্ত কঠিন। মহাবিশ্বের দূরবর্তী ও শক্তিশালী বিভিন্ন উৎস সম্পর্কে জানতে নিউট্রিনোর গবেষণা গুরুত্বপূর্ণ।

আইসকিউব নিউট্রিনো অবজারভেটরি অ্যান্টার্কটিকার বরফের প্রায় দেড় কিলোমিটার গভীরে স্থাপন করা একটি বিশাল বৈজ্ঞানিক গবেষণা ব্যবস্থা। এর মাধ্যমে মহাকাশ থেকে পৃথিবীতে আসা উচ্চশক্তির নিউট্রিনো শনাক্ত করা হয়।

আরও পড়ুন: মস্তিষ্কের ‘অন-অফ’ রহস্য ভেদ, নোবেল পেলেন তিন বিজ্ঞানী

এ বছরের পদার্থবিজ্ঞানের নোবেল পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা, যা একাধিক বিজয়ী থাকলে তাদের মধ্যে ভাগ করে দেয়া হয়। তবে এ বছর পুরস্কারটি এককভাবে পেয়েছেন ফ্রান্সিস হালজেন।

আলফ্রেড নোবেলের ইচ্ছাপত্র অনুযায়ী ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেয়া হচ্ছে। পদার্থবিজ্ঞানের পুরস্কারটি বিজ্ঞানের অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়। এর আগে এ পুরস্কার পেয়েছেন আলবার্ট আইনস্টাইন, মেরি কুরি, পিয়েরে কুরি, ম্যাক্স প্ল্যাঙ্ক ও নিলস বোরের মতো বিজ্ঞানীরা।

নোবেল কমিটির পদার্থবিজ্ঞানবিষয়ক চেয়ারম্যান মার্ক পিয়ার্স বলেন, ‘ফ্রান্সিস হালজেন আন্তর্জাতিক গবেষক ও প্রকৌশলীদের একটি দলকে নেতৃত্ব দিয়েছেন, যারা আমাদের একটি অসাধারণ যন্ত্র দিয়েছে। তার অধ্যবসায় ও বৈজ্ঞানিক দূরদর্শিতা নতুন ধরনের জ্যোতির্বিজ্ঞানের পথ তৈরি করেছে।’

বেলজিয়ামে জন্ম নেওয়া ৮২ বছর বয়সি হালজেন যুক্তরাষ্ট্রের উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত। তবে পুরস্কার ঘোষণার পর তার সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে’

প্রধানমন্ত্রী ‘প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে’

বিমানের বলাকায় সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা

এমডির নির্দেশ বিমানের বলাকায় সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা

ডেঙ্গুতে এক দিনে প্রাণ ঝরল ১০ জনের

ডেঙ্গুতে এক দিনে প্রাণ ঝরল ১০ জনের

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App