×

শিক্ষা

কলেজে এখনো আসন খালি কেনো, জানালেন শিক্ষামন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পিএম

কলেজে এখনো আসন খালি কেনো, জানালেন শিক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত

একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রমের প্রথম ধাপ শেষ হলেও দেশের অনেক কলেজে আসন ফাঁকা রয়েছে। নির্ধারিত আসনসংখ্যার তুলনায় যোগ্য প্রার্থীর ঘাটতিই এর মূল কারণ বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নির্ধারিত আসনের তুলনায় যোগ্য প্রার্থীর অভাবের কারণে শিক্ষার্থী ও অভিভাবকদের কিছুটা বিড়ম্বনায় পড়তে হচ্ছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, “ভর্তি নির্দেশিকা অনুযায়ী শিক্ষার্থীরা আবেদন করেছেন। প্রথম ধাপের ভর্তি শেষ হওয়ার পরও বহু কলেজে আসন ফাঁকা রয়েছে।”

শিক্ষাব্যবস্থাকে আরও আনন্দদায়ক ও শিক্ষার্থীবান্ধব করার পরিকল্পনা তুলে ধরে তিনি জানান, ২০২৭ সালের কারিকুলামে চতুর্থ শ্রেণির পাঠ্যবইয়ে ‘স্পোর্টস অ্যান্ড কালচার’ বিষয়টি যুক্ত করা হচ্ছে। পাশাপাশি ষষ্ঠ শ্রেণির পাঠ্যবইয়ে আনন্দময় শিক্ষা, খেলাধুলা ও কারিগরি শিক্ষাসংক্রান্ত চারটি নতুন বই অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া ২০২৮ সালে এই শিক্ষাব্যবস্থাকে আরও সুসংগঠিত ও সমৃদ্ধ করা হবে এবং নবাব ফয়জুন্নেছা চৌধুরাণীর সংস্কৃতি ও ঐতিহ্য নিয়েও কাজ চলছে।

আরও পড়ুন: যে ‘অনুতাপ’ থাকা দরকার, সেই দলের প্রধান নেত্রীর বক্তব্যে তা নেই

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ব্যবস্থাপনায় এবং কুমিল্লা শিক্ষা বোর্ডের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশ নিচ্ছে। আয়োজকদের মতে, নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ এবং সুস্থ প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে উঠবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মঈনউদ্দিন আল মাহমুদ সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ক্রীড়া সংগঠক ও শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে’

প্রধানমন্ত্রী ‘প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে’

বিমানের বলাকায় সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা

এমডির নির্দেশ বিমানের বলাকায় সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা

ডেঙ্গুতে এক দিনে প্রাণ ঝরল ১০ জনের

ডেঙ্গুতে এক দিনে প্রাণ ঝরল ১০ জনের

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App