×

জাতীয়

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কঠিন শর্ত ঢাকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১১:৩৭ পিএম

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কঠিন শর্ত ঢাকার

ছবি : সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আগে নয়াদিল্লির কাছে কয়েকটি শর্ত ও বার্তা দিয়েছে ঢাকা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে সফরের প্রস্তুতি চললেও তার আগে অনুকূল পরিবেশ তৈরির ওপর জোর দিয়েছে বাংলাদেশ।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন।

ঢাকার পক্ষ থেকে আলোচনায় আসা গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে রয়েছে—মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ও ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য পলাতক আসামিকে দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী বাংলাদেশে ফেরত পাঠানো।

এ ছাড়া শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদেরও বাংলাদেশে হস্তান্তরের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে ঢাকা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, কয়েক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আলোচনা চলছে। তবে সম্প্রতি দিল্লিতে শেখ হাসিনার প্রকাশ্য রাজনৈতিক কার্যক্রম ও সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে সফরের পরিবেশ নিয়ে ঢাকার মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

এ কারণে সফরের চূড়ান্ত সূচি নির্ধারণের আগে সংবেদনশীল বিষয়গুলোর অগ্রগতি এবং কার্যকর পদক্ষেপের ওপর গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ।

তবে সফরটি কবে অনুষ্ঠিত হবে এবং আলোচ্য বিষয়গুলো নিয়ে দুই দেশের মধ্যে চূড়ান্ত কোনো সমঝোতা হয়েছে কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App