×

জাতীয়

কারাগার থেকে মুক্তি পেলেন খায়রুল হক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৫:৩৩ পিএম

কারাগার থেকে মুক্তি পেলেন খায়রুল হক

ছবি : সংগৃহীত

জামিনে কারামুক্ত হয়েছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। বুধবার (১৯ আগস্ট) বিকেলে ঢাকার কেরানীগঞ্জের বিশেষ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। বিষয়টি নিশ্চিত করেছেন কারা সদর দপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক (অতিরিক্ত আইজি প্রিজনস) মো. জাহাঙ্গীর কবির।

খায়রুল হকের আইনজীবী মোনায়েম নবী শাহিন জানান, কারাগার থেকে মুক্তির পর সাবেক প্রধান বিচারপতিকে তার বাসায় নেওয়া হয়েছে। বুধবারই চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হবে।

গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন। এ সময়ে বিভিন্ন মামলায় তাকে মোট নয়টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

গত ১০ আগস্ট বনানী থানায় দায়ের করা একটি মামলায় খায়রুল হককে অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। এর আগে পৃথক আটটি মামলায় জামিন পাওয়ার পর বনানী থানার ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

আরও পড়ুন: তুষারের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কটাক্ষ করলেন রাশেদ

সবশেষ গত সোমবার (১৭ আগস্ট) হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বনানী থানায় দায়ের করা মামলায় তার জামিন বহাল রাখেন আপিল বিভাগ। এর ফলে তার কারামুক্তির ক্ষেত্রে আর কোনো আইনি বাধা থাকেনি।

তবে জামিনে মুক্ত হলেও আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। আপিল বিভাগের আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া সুনির্দিষ্ট মামলা ছাড়া সাবেক প্রধান বিচারপতিকে গ্রেপ্তার বা হয়রানি না করার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশও বহাল রেখেছেন সর্বোচ্চ আদালত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি করতেন সুমাইয়া

বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি করতেন সুমাইয়া

৫ ধরনের ভাতা দিচ্ছে সরকার, বাড়ল আবেদনের সময়

৫ ধরনের ভাতা দিচ্ছে সরকার, বাড়ল আবেদনের সময়

রাষ্ট্রপতি নির্বাচন হবে স্বচ্ছ প্রক্রিয়ায়: সিইসি

রাষ্ট্রপতি নির্বাচন হবে স্বচ্ছ প্রক্রিয়ায়: সিইসি

পর্নোগ্রাফি কনটেন্ট বিক্রি করতেন সুমাইয়া, অতঃপর...

পর্নোগ্রাফি কনটেন্ট বিক্রি করতেন সুমাইয়া, অতঃপর...

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App