×

জাতীয়

কারা মহাপরিদর্শক প্রত্যাহার, কোস্ট গার্ডে নতুন ডিজি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৭:৪২ পিএম

কারা মহাপরিদর্শক প্রত্যাহার, কোস্ট গার্ডে নতুন ডিজি

ছবি : সংগৃহীত

কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ কোস্ট গার্ডে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

আরও পড়ুন: নবম পে স্কেলের গেজেট কবে, যা জানা গেল

এক আদেশে ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে কারা মহাপরিদর্শকের দায়িত্ব থেকে প্রত্যাহার করে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

অন্য এক আদেশে নৌবাহিনীর কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসানকে বাংলাদেশ কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রেষণে তাকে এ পদে নিয়োগ দিয়ে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

এদিকে কোস্ট গার্ডের বর্তমান মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হককে নৌবাহিনীতে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিদায়ী বক্তব্যে কাদলেন মির্জা ফখরুল, চাইলেন ভোট

বিদায়ী বক্তব্যে কাদলেন মির্জা ফখরুল, চাইলেন ভোট

কাল রাষ্ট্রপতি নির্বাচন, মুখোমুখি ফখরুল-অলি

কাল রাষ্ট্রপতি নির্বাচন, মুখোমুখি ফখরুল-অলি

দরপত্র ছাড়াই ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

দরপত্র ছাড়াই ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

কারা মহাপরিদর্শক প্রত্যাহার, কোস্ট গার্ডে নতুন ডিজি

কারা মহাপরিদর্শক প্রত্যাহার, কোস্ট গার্ডে নতুন ডিজি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App