×

জাতীয়

ফের বন্ধ এলএনজি টার্মিনাল, বাড়েছে গ্যাস সংকট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৩:৫২ পিএম

ফের বন্ধ এলএনজি টার্মিনাল, বাড়েছে গ্যাস সংকট

ছবি: সংগৃহীত

মজুত শেষ হয়ে যাওয়ায় আবারো বন্ধ হয়ে গেছে মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ। এর ফলে জাতীয় গ্রিডে দৈনিক সরবরাহ কমে ২ হাজার ১০০ মিলিয়ন ঘনফুটের ঘরে নেমে এসেছে, যা দেশজুড়ে তীব্র গ্যাস সংকটের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। তবে পেট্রোবাংলা জানিয়েছে, নতুন এলএনজিবাহী কার্গো পৌঁছালে আগামী কয়েক দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

এদিকে, গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় দেশজুড়ে ভোগান্তি বেড়েছে। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। একই সঙ্গে বাসাবাড়িতে গ্যাসের সংকট তীব্র হওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় ব্যাহত হচ্ছে শিল্পকারখানার উৎপাদনও।

গ্যাসের ঘাটতির প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনেও। বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে প্রয়োজন অনুযায়ী গ্যাস সরবরাহ না থাকায় লোডশেডিং বেড়েছে। ফলে প্রায় এক মাস ধরে বিদ্যুৎ ও গ্যাসের সংকটে দুর্ভোগ পোহাচ্ছেন দেশের বিভিন্ন এলাকার মানুষ।

আরো পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচন ভোট দিলেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা

চলতি সপ্তাহের শুরুতে গ্যাস সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতির আশা তৈরি হলেও নতুন করে সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর পেছনে অন্যতম কারণ হিসেবে সামনে এসেছে মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল বন্ধ হয়ে যাওয়া।

এর আগে গত মাসেও অগ্নিকাণ্ডের পর কারিগরি সমস্যার কারণে টার্মিনালটির কার্যক্রম বন্ধ ছিল। এবার টার্মিনালে পর্যাপ্ত মজুত না থাকায় সেখান থেকেও গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে।

এর প্রভাবে জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমেছে। প্রতিদিন যেখানে দেশে প্রায় ৪ হাজার মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে, সেখানে সরবরাহ নেমে এসেছে প্রায় ২ হাজার ১০০ মিলিয়ন ঘনফুটে।

তবে পরিস্থিতি সামাল দিতে নতুন এলএনজি কার্গো আসছে বলে জানিয়েছে পেট্রোবাংলা। সংস্থাটির আশা, নতুন চালান দেশে পৌঁছানোর পর আগামী কয়েক দিনের মধ্যেই গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে এবং সংকট ধীরে ধীরে স্বাভাবিক পর্যায়ে ফিরবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ: স্বরাষ্ট্রমন্ত্রী

সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ: স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তান হাইকমিশনে বুলডোজার চালাল ভারত

তিন দিনের মাথায় পাল্টা জবাব পাকিস্তান হাইকমিশনে বুলডোজার চালাল ভারত

ঢাকার বাইরে ডেঙ্গুর নতুন হটস্পট কোন ৫ জেলা?

ঢাকার বাইরে ডেঙ্গুর নতুন হটস্পট কোন ৫ জেলা?

ফের বন্ধ এলএনজি টার্মিনাল, বাড়েছে গ্যাস সংকট

ফের বন্ধ এলএনজি টার্মিনাল, বাড়েছে গ্যাস সংকট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App