×

জাতীয়

সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ: স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৪:৪১ পিএম

সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি : সংগৃহীত

সংবিধানের বহুল আলোচিত ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার। সংশোধিত এই বিধানের আলোকে ভবিষ্যতে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রায় ৩৫ বছর পর দেশে সাংবিধানিকভাবে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে বিরোধী দলের প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করছেন। গণতান্ত্রিক ব্যবস্থার জন্য এ ধরনের প্রতিযোগিতামূলক নির্বাচন গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকা প্রয়োজন। এর মাধ্যমে দেশের জনগণ গণতান্ত্রিক চর্চার বাস্তব প্রতিফলন দেখতে পারবেন।

সংবিধান সংশোধনের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, এ নিয়ে গঠিত কমিটিতে এখনো বিরোধী দল অংশ নেয়নি। তবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের বিষয়টি সরকারের প্রক্রিয়ার মধ্যে রয়েছে। ভবিষ্যতে এই সংশোধন বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন সংশোধিত ৭০ অনুচ্ছেদের বিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে।

বর্তমান সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সংসদ সদস্য নিজ দলের সিদ্ধান্তের বিপক্ষে ভোট দিলে তাঁর সংসদীয় আসন শূন্য হয়ে যায়। এ বিধান নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক ও সাংবিধানিক বিতর্ক রয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রতি অনুচ্ছেদটি সংশোধনের বিষয়টি আবারও আলোচনায় এসেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আনা হলে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ বাড়তে পারে। এতে রাষ্ট্রপতি নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়ায় নতুন মাত্রা যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থায়ী নিয়োগের দাবিতে কর্মচারীদের মানববন্ধন

বড়পুকুরিয়া কয়লা খনি স্থায়ী নিয়োগের দাবিতে কর্মচারীদের মানববন্ধন

পুলিশের কাজে বাধা, যেভাবে গ্রেপ্তার হলো নারী-পুরুষসহ ৩৪ জন

পুলিশের কাজে বাধা, যেভাবে গ্রেপ্তার হলো নারী-পুরুষসহ ৩৪ জন

কালভার্ট হলো, কিন্তু ভোগান্তি গেল না

কালভার্ট হলো, কিন্তু ভোগান্তি গেল না

যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App