×

জাতীয়

বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ আগামীকাল সন্ধ্যায়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৬:০৭ পিএম

বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ আগামীকাল সন্ধ্যায়

ছবি: সংগৃহীত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদ সদস্যদের ভোটে তিনি দেশের রাষ্ট্রপ্রধান নির্বাচিত হন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশন কক্ষে উৎসবমুখর পরিবেশে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে গণনা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী ঘোষণা করা হয়।

আরও পড়ুন: পাকিস্তান হাইকমিশনে বুলডোজার চালাল ভারত

এদিকে নির্বাচিত রাষ্ট্রপতি আগামীকাল শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণ করবেন। জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এ তথ্য জানান।

বুধবার (১৯ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ে সরকারদলীয় সংসদ সদস্যদের সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি শপথ অনুষ্ঠানের সময়সূচি জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু

জামিন পেলেন সাবেক মেজর জেনারেল মহিউদ্দিন

নিউ গিনি প্রপার্টিজে হামলা জামিন পেলেন সাবেক মেজর জেনারেল মহিউদ্দিন

ছাত্রদলের লাগাম টানার দাবি ডাকসু ভিপির

রাবিতে হামলা ছাত্রদলের লাগাম টানার দাবি ডাকসু ভিপির

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ১১৮ সাবেক ক্যাম্পাস সাংবাদিকের নিন্দা ও প্রতিবাদ

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ১১৮ সাবেক ক্যাম্পাস সাংবাদিকের নিন্দা ও প্রতিবাদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App