×

জাতীয়

গ্যাস সংকট কাটাতে কতদিন লাগবে, জানালেন ডা. জাহেদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৫:৫৯ পিএম

গ্যাস সংকট কাটাতে কতদিন লাগবে, জানালেন ডা. জাহেদ

ছবি : সংগৃহীত

দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনতে সরকারের প্রায় দুই বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

ডা. জাহেদ উর রহমান বলেন, বর্তমানে সহজে গ্যাস পাওয়া যাচ্ছে না। আবার পাওয়া গেলেও এর জন্য অনেক বেশি দাম চাওয়া হচ্ছে। চলমান গ্যাস সংকটের বিষয়ে সরকারও অবগত এবং সংকট নিরসনে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন: শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

তিনি বলেন, দেশের গ্যাস পরিস্থিতি ভালো অবস্থায় নিতে প্রায় দুই বছর সময় লাগতে পারে। তবে এর মানে এই নয় যে, এই সময়জুড়ে দেশের পরিস্থিতি আগের চেয়ে খারাপ থাকবে। বরং আগের অবস্থার তুলনায় খারাপ পরিস্থিতিতে দেশ থাকবে না।

অন্তর্বর্তী সরকারের সময়ের প্রসঙ্গ তুলে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের দুই বছরে স্থলভাগে গ্যাস অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হয়নি। তবে সৌভাগ্যক্রমে ওই সময়ে তাদের মধ্যপ্রাচ্য সংকটের মতো পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবর

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবর

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত একাধিক ব্যক্তি

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত একাধিক ব্যক্তি

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App