×

জাতীয়

লুণ্ঠিত-অবৈধ অস্ত্র উদ্ধারে তথ্য দিলে নতুন পুরস্কার ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৩:১৯ পিএম

লুণ্ঠিত-অবৈধ অস্ত্র উদ্ধারে তথ্য দিলে নতুন পুরস্কার ঘোষণা

ছবি: সংগৃহীত

লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে তথ্য দিয়ে সহায়তাকারীদের জন্য সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণে নির্ধারিত সময়ের মধ্যে কাঙ্ক্ষিত অগ্রগতি দেখাতে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শনিবার (২৯ আগস্ট) রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে পুলিশ হেডকোয়ার্টার্স আয়োজিত ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সম্মেলনের (এপ্রিল-জুন ২০২৬) দ্বিতীয় কোয়ার্টারের সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নয়ন এবং পুলিশ বাহিনীকে জনবান্ধব ও জনপ্রত্যাশিত প্রতিষ্ঠানে পরিণত করতে নিয়মিত কৌশলগত পরিকল্পনা নেওয়া হচ্ছে।

তিনি জানান, লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সমন্বয়ে বিশেষ ইউনিট গঠন করে অভিযান জোরদার করা হয়েছে। অস্ত্র উদ্ধারে তথ্য প্রদানকারীদের পুরস্কারের পরিমাণও নতুন করে নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: কনসার্ট বন্ধের বক্তব্যে দুঃখ প্রকাশ, ব্যাখ্যা দিলেন হাসনাত আব্দুল্লাহ

মন্ত্রী বলেন, ভারী অস্ত্র উদ্ধারে তথ্য দিয়ে সহযোগিতা করলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। পিস্তল, রিভলবার ও শটগানের মতো অস্ত্র উদ্ধারে সহায়তাকারীরা পাবেন সর্বোচ্চ ৫০ হাজার টাকা। এ ছাড়া সাউন্ড গ্রেনেড, লুণ্ঠিত টিয়ার শেলসহ অন্যান্য লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্য দিলে ক্ষেত্রবিশেষে ১০ হাজার, ১৫ হাজার ও ২০ হাজার টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।

তথ্যদাতাদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করে তিনি বলেন, তাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, নির্ধারিত সময়ের মধ্যে বাতিল করা অস্ত্রের লাইসেন্স জমা না দেওয়ায় সেগুলোকে ইতোমধ্যে অবৈধ অস্ত্র হিসেবে গণ্য করে মামলা করা হয়েছে। এসব অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

অপরাধ দমনে পুলিশের জবাবদিহির ওপর গুরুত্ব দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যাশিত অগ্রগতি দেখাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, সারাদেশে অবৈধ অস্ত্র, মাদক, চোরাচালান ও চাঁদাবাজি প্রতিরোধে গোয়েন্দা সংস্থাগুলোর সহযোগিতায় বিশেষ কৌশলগত অভিযান পরিচালনা করা হচ্ছে।

আইজিপি মো. আলী হোসেন ফকিকের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। স্বাগত বক্তব্য দেন পুলিশের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খন্দকার রফিকুল ইসলাম।

এ সময় পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) একেএম আওলাদ হোসেনসহ বিভিন্ন রেঞ্জের ডিআইজি, মহানগর পুলিশের কমিশনার, অতিরিক্ত কমিশনার এবং জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন। সম্মেলনে পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি তাদের সঙ্গে মতবিনিময় করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দিয়াশলাই কাঠিতে দেবী দুর্গা, ঢল নামছে দর্শনার্থীদের

দিয়াশলাই কাঠিতে দেবী দুর্গা, ঢল নামছে দর্শনার্থীদের

ভূমি মন্ত্রণালয়ে প্রক্সি দিয়ে পরীক্ষা, মৌখিক পরীক্ষায় ধরা খেল ৬ প্রার্থী

ভূমি মন্ত্রণালয়ে প্রক্সি দিয়ে পরীক্ষা, মৌখিক পরীক্ষায় ধরা খেল ৬ প্রার্থী

লুণ্ঠিত-অবৈধ অস্ত্র উদ্ধারে তথ্য দিলে নতুন পুরস্কার ঘোষণা

লুণ্ঠিত-অবৈধ অস্ত্র উদ্ধারে তথ্য দিলে নতুন পুরস্কার ঘোষণা

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনের হাতে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনের হাতে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App